1. admin@ajkarsongbad.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার- ২ সিদ্ধিরগঞ্জে বাড়িতে গাঁজা চাষ, ৬ ফুটের গাছসহ গ্রেপ্তার-১ রূপগঞ্জে এসআরবি-১১ ও ডিএনসির যৌথ অভিযানে ইয়াবা-এসকাফসহ গ্রেপ্তার  জমিয়তে নেতা মাও.ফেরদাউসুর-এর গোপন ভিডিও ফাঁস বেতিয়ারা শহীদ স্মৃতিস্তম্ভে নারায়ণগঞ্জ জেলা খেলাঘরের শ্রদ্ধাঞ্জলি নারায়ণগঞ্জে গণপ্রকৌশল দিবস আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্ত আটক সোনারগাঁয়ে পুলিশের অভিযান, শ্রীঘরে ৮ জন সোনারগাঁয়ে নিষিদ্ধ বিদেশি মাগুর চাষ,খামারিকে ৪০ হাজার টাকা জরিমানা সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী

রূপগঞ্জে এসআরবি-১১ ও ডিএনসির যৌথ অভিযানে ইয়াবা-এসকাফসহ গ্রেপ্তার 

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

ষ্টাফ রিপোর্টারঃ-

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌথ অভিযান চালিয়ে ৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বুধবার রাত ৮টার দিকে রূপগঞ্জ ও তারাবো এলাকার তিনটি স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে রূপগঞ্জ থানাধীন নগরপাড়া বাজার, গঙ্গানগর নামাপাড়া গ্রাম এবং তারাবো দক্ষিণপাড়া এলাকায় তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. নাদিম মিয়া (৩৪), মো. ইমরান হোসেন (২৭), মো. মুস্তাকিম (১৯), মো. রাব্বি হাসান (৩০) ও মো. নাদিম (২০)।

এসআরবি-১১-এর হানিন আল তুরাবি  প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১ ও ডিএনসি নারায়ণগঞ্জের একটি যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর