1. admin@ajkarsongbad.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের ২০ নেতাকর্মীসহ অজ্ঞাত ২০ জনের নামে মামলা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে নাশকতা ও ষড়যন্ত্র প্রতিরোধে বিএনপি ও অঙ্গসংগঠনের শান্তিপূর্ণ মিছিল ফতুল্লা শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে অস্ত্রের মুখে ডাকাতি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মালামাল লুট পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি,চালকসহ গ্রেফতার-৩ কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেফতার আড়াইহাজারে সাবেক হুইপ বাবুর এপিএস গ্রেপ্তার সোনারগাঁ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার-১২

সোনারগাঁয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের ২০ নেতাকর্মীসহ অজ্ঞাত ২০ জনের নামে মামলা

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সরকারবিরোধী স্লোগান, ষড়যন্ত্র ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

গত মঙ্গলবার (৩রা নভেম্বর) সোনারগাঁ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিট থেকে সকাল ৬টা ১০ মিনিটের মধ্যে সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের গাবতলী এলাকায় বিদ্যুৎ কেন্দ্রের পাশে এশিয়ান হাইওয়ের ওপর প্রকাশ্যে সরকার বিরোধী স্লোগান দিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র এবং সাধারণ মানুষকে উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে বলে এজাহারে উল্লেখ রয়েছে।

পুলিশের এজাহারে আরও বলা হয়, ঘটনাস্থল থেকে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সংবলিত একটি ব্যানার, ছয়টি ফেস্টুন, একটি জাতীয় পতাকা এবং বাঁশের লাঠিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক এর তত্ত্বাবধানে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উপপরিদর্শক মোঃ সালেকুজ্জামানকে।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর