1. admin@ajkarsongbad.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আড়াইহাজারে সাবেক হুইপ বাবুর এপিএস গ্রেপ্তার সোনারগাঁ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার-১২ সিদ্ধিরগঞ্জে চোরাই জেট ফুয়েলসহ আ’লীগ নেতার ট্যাংকার জব্দ হলেও মূল হোতারা অধরা রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ -৪ কাশ্মীর গ্রুপে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার-৫, তামা, পিকআপ, নগদ অর্থ উদ্ধার নাঃগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার  নারায়ণগঞ্জে নতুন নেতৃত্বের প্রত্যাশা, মেয়র হিসেবে আলোচনায় রাকিব সিদ্ধিরগঞ্জে সাড়ে ১৬ হাজার লিটার জেট ফুয়েলসহ আওয়ামী লীগ নেতার ট্যাংকার জব্দ, মূল হোতারা অধরা রূপগঞ্জে বিপুল পরিমাণ ফায়ারড্রিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে জমির ফসল ধ্বংস

আড়াইহাজারে সাবেক হুইপ বাবুর এপিএস গ্রেপ্তার

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত
Oplus_131072

ষ্টাফ রিপোর্টারঃ-

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর ব্যক্তিগত সহকারী (এপিএস) মোহাম্মদ ওয়ালীউল্লাহকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (২রা নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকার আগারগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম এবং আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মেহেদী ইসলাম জানান, ওয়ালীউল্লাহকে গ্রেপ্তারের জন্য বেশ কয়েক দিন ধরে চেষ্টা চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আগারগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত ওয়ালীউল্লাহ নরসিংদীর রায়পুরা উপজেলার শিবপুর গ্রামের  মো. আব্দুল্লাহর ছেলে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর