1. admin@ajkarsongbad.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে চোরাই জেট ফুয়েলসহ আ’লীগ নেতার ট্যাংকার জব্দ হলেও মূল হোতারা অধরা রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ -৪ কাশ্মীর গ্রুপে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার-৫, তামা, পিকআপ, নগদ অর্থ উদ্ধার নাঃগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার  নারায়ণগঞ্জে নতুন নেতৃত্বের প্রত্যাশা, মেয়র হিসেবে আলোচনায় রাকিব সিদ্ধিরগঞ্জে সাড়ে ১৬ হাজার লিটার জেট ফুয়েলসহ আওয়ামী লীগ নেতার ট্যাংকার জব্দ, মূল হোতারা অধরা রূপগঞ্জে বিপুল পরিমাণ ফায়ারড্রিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে জমির ফসল ধ্বংস মশক নিধন দিবস উপলক্ষে সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান  সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ -৪

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ২১ বার পঠিত

ষ্টাফ রিপোর্টারঃ-

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন দগ্ধ হয়েছেন।

সোমবার (২রা নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পাড়াগাঁও এলাকার সিম গ্রুপের কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মেকানিক্যাল সাইটের ফায়ার সুপারভাইজার  নাইমুল হাসানকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে বাকি তিনজনের  নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম চারজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

তবে, পুলিশ চারজন আহত হওয়ার কথা জানালেও সিম গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম একজন শ্রমিক দগ্ধ হওয়ার কথা জানিয়েছেন।

প্রশাসনিক কর্মকর্তা  রেজাউল করিম বলেন, রাতে কারখানার বয়লার সেকশনের পাশে থাকা ডায়ার কম্প্রেসার মেশিনে বিস্ফোরণ ঘটে। এতে একজন শ্রমিক দগ্ধ হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

এদিকে বিস্ফোরণের খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর