1. admin@ajkarsongbad.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেতিয়ারা শহীদ স্মৃতিস্তম্ভে নারায়ণগঞ্জ জেলা খেলাঘরের শ্রদ্ধাঞ্জলি নারায়ণগঞ্জে গণপ্রকৌশল দিবস আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্ত আটক সোনারগাঁয়ে পুলিশের অভিযান, শ্রীঘরে ৮ জন সোনারগাঁয়ে নিষিদ্ধ বিদেশি মাগুর চাষ,খামারিকে ৪০ হাজার টাকা জরিমানা সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী রূপগঞ্জে ২৫ কোটি টাকার সড়কের মাঝখানে শতাধিক বিদ্যুতের খুঁটি, ভোগান্তিতে পথচারী নারায়ণগঞ্জে জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ড  সোনারগাঁয়ে চোর আখ্যা দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ,প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন  সোনারগাঁয়ে চোর সন্দেহে যুবককে পিটিয়ে আহত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

বেতিয়ারা শহীদ স্মৃতিস্তম্ভে নারায়ণগঞ্জ জেলা খেলাঘরের শ্রদ্ধাঞ্জলি

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩৮ বার পঠিত
oplus_131072

মোঃ নুর নবী জনিঃ-

কুমিল্লার বেতিয়ারা শহীদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছেন খেলাঘর নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ।

বুধবার (১১ নভেম্বর) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বেতিয়ারায় অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয় । পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় নারায়ণগঞ্জ জেলা খেলাঘরের সভাপতি জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে ও সাবেক সম্পাদক ফারুক মহসিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় খেলাঘরের ভারপ্রাপ্ত সভাপতি কাজী মোজাম্মেল হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, এহসান কবির রমজান, মিজানুর রহমান, সোনারগাঁ উপজেলা খেলাঘরের সভাপতি আজিজুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক রাজা রহমান, সম্পাদক মোঃ নুর নবী জনি, মাহবুবুল ইসলাম সুমন, আলেয়া বেগম, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন, রূপগঞ্জ উপজেলা খেলাঘর শাখার সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ। এ সময় ঢাকা, নারায়ণগঞ্জ, সোনারগাঁ রুপগঞ্জসহ নারায়ণগঞ্জের বিভিন্ন শাখা আসরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা মহান মুক্তিযুদ্ধে বেতিয়ারার শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও শহীদদের বীরত্বগাথা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১১ নভেম্বর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বেতিয়ারা এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে গেরিলা বাহিনীর সম্মুখযুদ্ধ সংঘটিত হয়। কয়েক ঘণ্টাব্যাপী এই যুদ্ধে যৌথ গেরিলা বাহিনীর ৯ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। তাঁদের আত্মত্যাগের স্মৃতি অম্লান রাখতে প্রতিবছর ১১ নভেম্বর বেতিয়ারা শহীদ দিবস পালন করা হয়।

শহীদদের মধ্যে ছিলেন, নিজাম উদ্দিন আজাদ, সিরাজুম মুনীর, জহিরুল হক দুদু, মোহাম্মদ সফিউল্লাহ, আওলাদ হোসেন, আবদুল কাইয়ুম, বশিরুল ইসলাম, শহীদুল্লাহ সাউদ ও কাদের মিয়া।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর