1. admin@ajkarsongbad.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা পরিচ্ছন্ন সোনারগাঁ গড়ার লক্ষ্যে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁয়ে মাদক ও নগদ টাকাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের ২০ নেতাকর্মীসহ অজ্ঞাত ২০ জনের নামে মামলা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে নাশকতা ও ষড়যন্ত্র প্রতিরোধে বিএনপি ও অঙ্গসংগঠনের শান্তিপূর্ণ মিছিল ফতুল্লা শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে অস্ত্রের মুখে ডাকাতি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মালামাল লুট পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি,চালকসহ গ্রেফতার-৩

পরিচ্ছন্ন সোনারগাঁ গড়ার লক্ষ্যে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৩৯ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:-

পরিচ্ছন্ন ও দূষণমুক্ত সোনারগাঁ গড়ার প্রত্যয়ে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের থানা রোডে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন।

শুক্রবার (৬ নভেম্বর) বিডি ক্লিন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক কামরুজ্জামান রানার তত্ত্বাবধানে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় থানা রোডের সিএনজি স্ট্যান্ড থেকে নতুন সেবা হাসপাতাল পর্যন্ত রাস্তার দুপাশে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি আশপাশের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিচ্ছন্নতার গুরুত্ব ও সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়।

কামরুজ্জামান রানা বলেন, শুধু পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করলেই হবে না, বরং প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই গড়ে তোলা সম্ভব পরিচ্ছন্ন ও সুন্দর সোনারগাঁ।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর