1. admin@ajkarsongbad.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা পরিচ্ছন্ন সোনারগাঁ গড়ার লক্ষ্যে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁয়ে মাদক ও নগদ টাকাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের ২০ নেতাকর্মীসহ অজ্ঞাত ২০ জনের নামে মামলা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে নাশকতা ও ষড়যন্ত্র প্রতিরোধে বিএনপি ও অঙ্গসংগঠনের শান্তিপূর্ণ মিছিল ফতুল্লা শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে অস্ত্রের মুখে ডাকাতি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মালামাল লুট পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি,চালকসহ গ্রেফতার-৩

রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার পঠিত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ-

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় মাদকের ব্যবসার প্রতিবাদ করায় মাদক কারবারিরা আবুল কালাম(৩৫) নামে এক পুলিশ কনস্টেবলের হাত-পা ভেঙে পায়ের রগ কেটে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার(৫ নভেম্বর) রাত ১১টার দিকে রূপগঞ্জের তারাবো পৌরসভার মাসাবো এলাকার বাসিন্দা ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্য (এপিবিএন) আবুল কালাম ছুটিতে গ্রামের বাড়িতে এসে মাদকারবারিদের হামলার শিকার হয়েছেন।  আবুল কালাম  দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন।

 

আবুল কালাম গত মাসে মাসাবো এলাকার   মাদক কারবারি শাহাদাত হোসেন(৩২) ও এমদাদুল হককে  (২৯) পুলিশে ধরিয়ে দিতে সহযোগিতা করেন। এরপর থেকে আবুল কালামকে   মাদক কারবারি শাহাদাত হোসেনের ছোট ভাই শাহজালাল  ভয়ভীতি,  হুমকি-ধমকি দিয়ে আসছিল। গত বৃহস্পতিবার রাতে শাহজালাল ফোন করে  আবুল কালামকে তার বাড়ি থেকে ডেকে একটি নির্জন স্থানে নিয়ে যায়। এ সময় শাহজালাল ও তার সমর্থিত ১০/১৫ সদস্যের একদল যুবক   আবুল কালামকে নির্যাতন চালিয়ে হাত-পা ভেঙে দিয়ে পায়ের রগ কেটে দেন। একপর্যায়ে  তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে  আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আবুল কালামকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বেসরকারি হাসপাতাল ও পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, পুলিশ সদস্য আবুল কালাম তার গ্রামের বাড়িতে ছুটিতে এসে মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর