1. admin@ajkarsongbad.com : admin :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে নিষিদ্ধ বিদেশি মাগুর চাষ,খামারিকে ৪০ হাজার টাকা জরিমানা সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী রূপগঞ্জে ২৫ কোটি টাকার সড়কের মাঝখানে শতাধিক বিদ্যুতের খুঁটি, ভোগান্তিতে পথচারী নারায়ণগঞ্জে জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ড  সোনারগাঁয়ে চোর আখ্যা দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ,প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন  সোনারগাঁয়ে চোর সন্দেহে যুবককে পিটিয়ে আহত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু গুজব আতংক সৃষ্টি করে তাই সবাইকে সচেতন থাকতে হবে-ডিসি সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে মারতে উদ্যত, আনসারের হাতে আটক-১ বিদেশি পিস্তলসহ ডিবি পুলিশের অভিযানে আটক-৩ সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫

নারায়ণগঞ্জে জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ড 

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-

নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ জন শিক্ষার্থী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (৯ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডের ভূঁইগড় শান্তিধারা এলাকার ওই মাদ্রাসায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার মধ্যরাতে পাঁচতলাবিশিষ্ট ওই মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলায় লাইব্রেরি ও অফিস কক্ষে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই পুরো ভবনে প্রচণ্ড কালো ধোঁয়া ছড়িয়ে পড়লে ভেতরে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় ঘন ধোঁয়ায় শ্বাস নিতে গিয়ে বহু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, আগুনের ধোঁয়ায় শ্বাসনালিতে আঘাতপ্রাপ্ত হয়ে ৬৩ জন শিক্ষার্থী হাসপাতালে আসে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং একজনকে মেকানিক্যাল ভেন্টিলেটরের (কৃত্রিম শ্বাস-প্রশ্বাস) মাধ্যমে সহায়তা দেওয়া হচ্ছে। চিকিৎসা শেষে বাকি শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া আরও এক শিক্ষার্থী স্থানীয় প্রো-অ্যাকটিভ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, খবর পেয়ে ফায়ার স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে মাদ্রাসার লাইব্রেরি ও অফিস কক্ষের প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর