1. admin@ajkarsongbad.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গুজব আতংক সৃষ্টি করে তাই সবাইকে সচেতন থাকতে হবে-ডিসি সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে মারতে উদ্যত, আনসারের হাতে আটক-১ বিদেশি পিস্তলসহ ডিবি পুলিশের অভিযানে আটক-৩ সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫ নারায়ণগঞ্জে ৫ম বারের মতো শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন ও বডিবিল্ডার তাইহান ছোয়াদকে সম্মাননা রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা পরিচ্ছন্ন সোনারগাঁ গড়ার লক্ষ্যে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁয়ে মাদক ও নগদ টাকাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের ২০ নেতাকর্মীসহ অজ্ঞাত ২০ জনের নামে মামলা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন

বিদেশি পিস্তলসহ ডিবি পুলিশের অভিযানে আটক-৩

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার অস্ত্র ও মাদক কারবারি। তাঁদের বিরুদ্ধে হত্যা, মাদক ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন জসিম উদ্দিন ওরফে শিষনাগ জসিম (৪৫), শফিকুর রহমান রনি (৩৫) এবং মো. লিটন ওরফে পাইলট লিটন (৪৫)।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জসিম মেহেরপুর সীমান্ত এলাকার এক অস্ত্র চোরাকারবারির সঙ্গে যোগাযোগ করে দীর্ঘদিন ধরে অস্ত্র কেনাবেচা করে আসছিলেন। বন্দর এলাকায় জমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যাকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এসব অস্ত্র কেনাবেচা করা হতো বলে পুলিশের দাবি। মেহেরপুর থেকে অস্ত্র নিয়ে কেনাবেচার উদ্দেশ্যে সিদ্ধিরগঞ্জের শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় অবস্থানকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান জানান, অভিযানে তাঁদের কাছ থেকে ৭.৬৫ বোরের একটি বিদেশি পিস্তল ও ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর