
ষ্টাফ রিপোর্টারঃ-
নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌথ অভিযান চালিয়ে ৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার রাত ৮টার দিকে রূপগঞ্জ ও তারাবো এলাকার তিনটি স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে রূপগঞ্জ থানাধীন নগরপাড়া বাজার, গঙ্গানগর নামাপাড়া গ্রাম এবং তারাবো দক্ষিণপাড়া এলাকায় তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. নাদিম মিয়া (৩৪), মো. ইমরান হোসেন (২৭), মো. মুস্তাকিম (১৯), মো. রাব্বি হাসান (৩০) ও মো. নাদিম (২০)।
এসআরবি-১১-এর হানিন আল তুরাবি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১ ও ডিএনসি নারায়ণগঞ্জের একটি যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে।