1. admin@ajkarsongbad.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার- ২ সিদ্ধিরগঞ্জে বাড়িতে গাঁজা চাষ, ৬ ফুটের গাছসহ গ্রেপ্তার-১ রূপগঞ্জে এসআরবি-১১ ও ডিএনসির যৌথ অভিযানে ইয়াবা-এসকাফসহ গ্রেপ্তার  জমিয়তে নেতা মাও.ফেরদাউসুর-এর গোপন ভিডিও ফাঁস বেতিয়ারা শহীদ স্মৃতিস্তম্ভে নারায়ণগঞ্জ জেলা খেলাঘরের শ্রদ্ধাঞ্জলি নারায়ণগঞ্জে গণপ্রকৌশল দিবস আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্ত আটক সোনারগাঁয়ে পুলিশের অভিযান, শ্রীঘরে ৮ জন সোনারগাঁয়ে নিষিদ্ধ বিদেশি মাগুর চাষ,খামারিকে ৪০ হাজার টাকা জরিমানা সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী

জমিয়তে নেতা মাও.ফেরদাউসুর-এর গোপন ভিডিও ফাঁস

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-

‎জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমানের একটি গোপন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়েছে। ভিডিওটি কবে ধারণ করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

‎

‎ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, মাওলানা ফেরদাউসুর রহমান একটি কক্ষে এক নারীর সঙ্গে অবস্থান করছেন। ভিডিওটি ধারণ করছিলেন ওই নারী নিজেই। এ সময় মাওলানা ফেরদাউসুর রহমানকে বিছানায় বসে থাকতে দেখা যায় এবং একপর্যায়ে তিনি বসা থেকে উঠে নিজের লুঙ্গি ঠিক করছিলেন।

‎ঘটনার বিষয়ে মাওলানা ফেরদাউসুর রহমান জানান, ভিডিওটির বিষয়ে তার কোনো জানা নেই এবং এ বিষয়ে তিনি পরে কথা বলবেন।

‎অন্যদিকে, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি এ বিষয়ে বলেন, তাদের দলের যেকোনো নেতা শাস্তিমূলক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পেলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর