1. admin@ajkarsongbad.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার- ১২

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৫০ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও বিভিন্ন মামলার আসামীসহ  মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুল বারিক।

এর আগে শুক্রবার নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলায় ১ জন, বৈষম্যবিরোধী মামলায় ২ জন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ জন, মাদকসেবী ৪ জন, ডাকাতি মামলায় ১ জন এবং ওয়ারেন্টভুক্ত ২ জন রয়েছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুল বারিক জানানা,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি বলেন,মাদক ও সন্ত্রাসসহ সব ধরনের অপরাধ দমনে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর