1. admin@ajkarsongbad.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

আড়াইহাজারে ৩৫ বছরের দখলিও বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টা

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৪৩ বার পঠিত

ষ্টাফ রিপোর্টারঃ-

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৩৫ বছর পূর্বে খরিদকৃত সম্পদের উপর নির্মিত বাড়িঘর ভেঙ্গেচুরে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার গোপালদী পৌরসভার উলুকান্দি এলাকার আঃ রব মিয়ার ছেলে সোহেলের বিরুদ্ধে এই জবর দখলের অভিযোগ উঠে।

ভুক্তভোগী জালাকান্দি গ্রামের জাকির হোসেনের স্ত্রী  হোসনা বেগম জানান ১৯৯১ সালে আমার পিতা উলুকান্দি পশ্চিমপাড়া এলাকায় ৬.২৫ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল আছি । ২০০১ সালে ওই সম্পত্তি আমি বাবার কাছ থেকে খরিদ করে ৫ তলা ফাউন্ডেশন দিয়ে একতলা বিল্ডিং নির্মাণ করে  বসবাস করে আসছি। ওই বাড়ির রাস্তার সাইডে দোকানপাট করে ভাড়া দিয়েছি।

সোহেল শনিবার সকালে ১৫/২০ জন লোক নিয়ে গিয়ে আমার একতলা বিশিষ্ট  বিল্ডিং ও দোকানপাট ভেঙ্গেচুরে, লুটপাট চালিয়ে দখলের চেষ্টা করেন। সোহেল সকল ভাড়াটিয়াদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেন। আমরা বাধা দিতে গেলে সোহেল ও তার লোকজন আমাদেরকে মারধর করার জন্য তেরে আসেন। আমরা কোনক্রমে জীবন বাঁচানোর জন্য দৌড়ে চলে আসি।  বর্তমানে জায়গাটি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। তা সত্ত্বেও সোহেল ও তার লোকজন আমাদের বিল্ডিং ও দোকানপাট ভেঙ্গেচুরে লুটপাট করে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছেন।

আমি প্রশাসন এবং স্থানীয় এমপি আলহাজ্ব নজরুল ইসলাম আজাদের কাছে ন্যায়বিচারের প্রার্থনা করছি।

এ বিষয়ে অভিযুক্ত সোহেল জানান, ওই জায়গাটি পৈত্রিক সূত্রে আমি মালিক। কিন্তু হোসনা বেগম প্রভাব খাটিয়ে দীর্ঘদিন যাবত আমার জায়গাটি দখল করে রেখেছে। তাই আমি আজ এই সম্পত্তি দখলে নিতেছি।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর