1. admin@ajkarsongbad.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার- ২ সিদ্ধিরগঞ্জে বাড়িতে গাঁজা চাষ, ৬ ফুটের গাছসহ গ্রেপ্তার-১ রূপগঞ্জে এসআরবি-১১ ও ডিএনসির যৌথ অভিযানে ইয়াবা-এসকাফসহ গ্রেপ্তার  জমিয়তে নেতা মাও.ফেরদাউসুর-এর গোপন ভিডিও ফাঁস বেতিয়ারা শহীদ স্মৃতিস্তম্ভে নারায়ণগঞ্জ জেলা খেলাঘরের শ্রদ্ধাঞ্জলি নারায়ণগঞ্জে গণপ্রকৌশল দিবস আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্ত আটক সোনারগাঁয়ে পুলিশের অভিযান, শ্রীঘরে ৮ জন সোনারগাঁয়ে নিষিদ্ধ বিদেশি মাগুর চাষ,খামারিকে ৪০ হাজার টাকা জরিমানা সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী

ফতুল্লায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার- ২

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

ষ্টাফ রিপোর্টার:-

নারায়ণগঞ্জ ফতুল্লায় ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ৫৫৬টি ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার বিকেলে ফতুল্লার পাগলা ধোপাতিতা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, পটুয়াখালী সদর উপজেলার বাসিন্দা আবদুর রহমান (২৬) ও মুনসুর (২০)। তাঁরা দুজনই ফতুল্লার পাগলা ধোপাতিতা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মিঠুন ও রাব্বির মাদক বিক্রির আস্তানায় অভিযান চালিয়ে মাদকসহ হাতেনাতে তাদেরকে গ্রেফতার করা হয়। অভিযানে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ৫৫৬টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে ডিবি ‘ক’ জোনের একটি দল এ অভিযান পরিচালনা করে। এতে এসআই মিজানুর রহমান, মফিজুল ইসলাম এবং মাহমুদুর রহমানসহ ডিবির সদস্যরা অংশ নেন।

এ ঘটনায় ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর