1. admin@ajkarsongbad.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার- ২ সিদ্ধিরগঞ্জে বাড়িতে গাঁজা চাষ, ৬ ফুটের গাছসহ গ্রেপ্তার-১ রূপগঞ্জে এসআরবি-১১ ও ডিএনসির যৌথ অভিযানে ইয়াবা-এসকাফসহ গ্রেপ্তার  জমিয়তে নেতা মাও.ফেরদাউসুর-এর গোপন ভিডিও ফাঁস বেতিয়ারা শহীদ স্মৃতিস্তম্ভে নারায়ণগঞ্জ জেলা খেলাঘরের শ্রদ্ধাঞ্জলি নারায়ণগঞ্জে গণপ্রকৌশল দিবস আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্ত আটক সোনারগাঁয়ে পুলিশের অভিযান, শ্রীঘরে ৮ জন সোনারগাঁয়ে নিষিদ্ধ বিদেশি মাগুর চাষ,খামারিকে ৪০ হাজার টাকা জরিমানা সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী

সিদ্ধিরগঞ্জে বাড়িতে গাঁজা চাষ, ৬ ফুটের গাছসহ গ্রেপ্তার-১

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩৯ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নিজ বসতবাড়িতে অবৈধভাবে গাঁজা চাষের অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. মোবারক হোসেন ওরফে কালে খান (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১।

এ সময় তার বাড়ির সীমানা প্রাচীরের ভেতর থেকে প্রায় ছয় ফুট উচ্চতার একটি জীবিত গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১১র সদর কোম্পানি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়।

এ সময় পালানোর চেষ্টা করলে মোবারক হোসেনকে আটক করা হয়। পরে তার বসতঘরের সীমানাপ্রাচীরের ভেতর দরজার সামনে রোপণ করা অবস্থায় একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

উদ্ধার করা গাছটির উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি এবং ডালপালা ও পাতাসহ ওজন ৩ কেজি ২০০ গ্রাম।

গ্রেপ্তার মোবারক হোসেন শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকার মৃত আনোয়ার হোসেন এর ছেলে।

এসআরবি-১১ ক্যাপ্টেন রওনক এরফান খান জানায়, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা গেছে, মোবারক দীর্ঘদিন ধরে নিজ বসতবাড়ির ভেতরে গোপনে অবৈধভাবে গাঁজা গাছের চাষ করে আসছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর