1. admin@ajkarsongbad.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা, আটক-১

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার পঠিত

ষ্টাফ রিপোর্টারঃ-

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে মোঃ রনি (৪১) নামে এক গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আল আমিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার ভোর ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি তেরা মার্কেট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোরে মিজমিজি তেরা মার্কেট এলাকায় মোঃ রনির সঙ্গে আল আমিন নামে এক ব্যক্তির কথা-কাটাকাটির একপর্যায়ে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হলে আল আমিন ধারালো অস্ত্র দিয়ে রনিকে আঘাত করে এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রনির।

ঘটনার পরপরই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আল আমিনকে আটক করে পুলিশ। প্রাথমিকভাবে নারীকে কেন্দ্র করে প্রশ্ন করা ও কথাবার্তার একপর্যায়ে দুজনের মধ্যে বিরোধের সূত্রপাত হয়েছিল বলে জানা গেছে। তবে ঠিক কী কারণে এবং কী পরিস্থিতিতে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমদাদুল হক জানান, প্রাথমিকভাবে ঘটনাটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় রনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় সেখানে উপস্থিত এক নারীকে নিয়ে আল আমিনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। পরে আল আমিন ধারালো অস্ত্র দিয়ে রনিকে আঘাত করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আল আমিনকে আটক করা হয়েছে।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর