1. admin@ajkarsongbad.com : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠক শিউলী অসুস্থ, দোয়া কামনা করলেন সংগঠনের নেতৃবন্দ রূপগঞ্জে পিকনিক ট্রলারে মাদক ও নারী নিয়ে অসামাজিক কর্মকান্ড, ইউপি সদস্যসহ আটক-২০  নিজ অর্থায়নে চর ইসলামপুরে রাস্তা সংস্কার ও পানি নিষ্কাশন ব্যবস্থা করলেন মেম্বার মাহাবুব এইচডব্লিউপিএল ও বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে বন্দর থানা প্রেসক্লাব কমিটিকে সংবর্ধনা স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দিল বিদ্যালয় কর্তৃপক্ষ  রুপগঞ্জে আমের ক্যারেটের আড়ালে ফেনসিডিল পাচার,আটক-১ অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা সোনারগাঁয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতামূলক র‍্যালি ছাত্রদল-শিবির সংঘর্ষ: তোলারাম কলেজের ছাত্রাবাস বন্ধ ঘোষনা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সোনারগাঁয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এইচডব্লিউপিএল ও বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে বন্দর থানা প্রেসক্লাব কমিটিকে সংবর্ধনা

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-

নারায়ণগঞ্জের বন্দরে এইচডব্লিউপিএল ও বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে বন্দর থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টায় মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার হাফেজ মাওলানা মো. রবিউল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন বিএইচডিএসের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. মোমেন ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএইচডিএসের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেলী আক্তার। প্রধান আলোচক ছিলেন দৈনিক পত্রিকার সম্পাদক ও বন্দর থানা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাব্বির আহমেদ সেন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম, হাসনাহেনা সুইটি, মো. মাসুম হোসেন, মো. ফিরোজ খান, মো. আবু সাঈদ, সামিরা সিদ্দিকী, শাহিনা আক্তার কাজল, তাহামিনা আক্তার মিথিলা, মুন্নি সরদার, মাহতাব হোসেন, মো. কবির হোসেন, কাজী সফিউল আলম কালাম, ওমর ফারুক, মজিবুর রহমান প্রধান, ডা. নুরজাহান বেগম, আনার চৌধুরী, আফছার আহমেদ, আবির হোসেন, মো. তাওলাদ, মো. রাকিব হাসান, মিশু, সুমন দাশ, ছায়ানুর তালুকদার ও জামাল তালুকদার।

এ ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে সমাজের উন্নয়ন ও জনস্বার্থে গণমাধ্যমের আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান এবং বন্দর থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বন্দর থানা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি হাজী মোহাম্মদ মহসিন দেওয়ান, সাধারণ সম্পাদক মাইনুদ্দিন দেওয়ানসহ কমিটির অন্যান্য সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর