1. admin@ajkarsongbad.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে কাভার্ডভ্যান উল্টে ট্রাকচালকের মৃত্যু, আহত সহকারী আড়াইহাজারে ৪ বাড়িতে ডাকাতি, মালামাল লুট বাস ও ট্রাকে অগ্নিসংযোগ এবং নাশকতার অভিযোগে সোনারগাঁয়ে পৃথক দুটি মামলা রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে  শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ সোনারগাঁ থানা পুলিশের অভিযানে বৈষম্যবিরোধী মামলার ৩ আসামিসহ গ্রেপ্তার-১৩ শামীম ওসমানের পরিত্যাক্ত বাড়িতে অগ্নিসংযোগ সোনারগাঁয়ে পৃথক স্থানে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকে দুর্বৃত্তদের আগুন এক বছরের সফল কর্মকাল শেষে বিদায় নিচ্ছেন সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাত নারায়ণগঞ্জ প্যারিস বাগেতের খাবারে চুল, প্রতিবাদ করায় বিক্রয়কর্মীর দায়সারা মন্তব্য সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সোনারগাঁয়ে কাভার্ডভ্যান উল্টে ট্রাকচালকের মৃত্যু, আহত সহকারী

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান পাশে থাকা ট্রাকের ওপর উল্টে পড়ায় ট্রাকচালকের মৃত্যু হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যার পর ঢাকা-সিলেট মহাসড়কের একটি পোশাক কারখানার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মো. ইসমাইল (৪০)। দুর্ঘটনায় ট্রাকের সহকারী রায়হান হোসেন (২০) গুরুতর জখম হয়েছেন। হতাহত দুজনেরই বাড়ি ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন হারুকান্দি গ্রামে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় কাভার্ডভ্যানটি অন্য একটি যানবাহনকে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় চালক ভারসাম্য হারিয়ে ফেললে কাভার্ডভ্যানটি পাশের একটি ট্রাকের ওপর আছড়ে পড়ে। দুর্ঘটনায় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে চাপা পড়ে চালক ইসমাইল প্রাণ হারান। আশপাশের লোকজন ছুটে এসে আহত অবস্থায় সহকারী রায়হানকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

দুর্ঘটনার জেরে ওই সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর