1. admin@ajkarsongbad.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এক বছরের সফল কর্মকাল শেষে বিদায় নিচ্ছেন সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাত নারায়ণগঞ্জ প্যারিস বাগেতের খাবারে চুল, প্রতিবাদ করায় বিক্রয়কর্মীর দায়সারা মন্তব্য সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পরিবেশ দূষনের দায়ে তাসনিম কেমিক্যাল কমপ্লেক্সের জরিমানা সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত সোনারগাঁয়ে ০.২৩ একর সরকারি জমি উদ্ধার; লাল নিশান ও সাইনবোর্ড স্থাপন সোনারগাঁয়ে ফয়েজ সরকারের নেতৃত্বে ফসলি জমি দখল করে বালু উত্তোলনের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান ফতুল্লার মর্ডান হাউজিংয়ে আত্মজিলা মাদকডিলার রাজনের বসবাস! সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্যারিস বাগেতের খাবারে চুল, প্রতিবাদ করায় বিক্রয়কর্মীর দায়সারা মন্তব্য

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২১ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ–

নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় অবস্থিত বেকারি ও ফাস্টফুড প্রতিষ্ঠান ‘প্যারিস বাগেত’ (Paris Baguette)-এর বিক্রিত খাবারে চুল পাওয়ার অভিযোগ উঠেছে। অস্বাস্থ্যকর খাবার সরবরাহের পাশাপাশি এ বিষয়ে ভুক্তভোগী ক্রেতা প্রতিবাদ জানালে প্রতিষ্ঠানটির এক বিক্রয়কর্মী চরম দায়সারা ও আপত্তিকর মন্তব্য করেন বলে জানা গেছে।

ভুক্তভোগী ক্রেতা মিতু আহমেদ জানান, বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে তিনি চাষাঢ়া শাখার প্যারিস বাগেত থেকে ‘মালাই নাট’ (Malai Nut) নামের একটি খাবার কেনেন। খাবারটি খাওয়ার সময় তিনি এর ভেতরে একটি চুল দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি নিয়ে দোকানের দায়িত্বরত বিক্রয়কর্মীর কাছে অভিযোগ ও প্রতিবাদ জানান তিনি।

মিতু আহমেদের অভিযোগের প্রেক্ষিতে দুঃখ প্রকাশ বা কোনো ব্যবস্থা নেওয়ার বদলে ওই বিক্রয়কর্মী উল্টো যুক্তি দেখিয়ে বলেন, “পুরো বাংলাদেশেই তো নোংরা পরিবেশে খাবার তৈরি হয়!” বিক্রয়কর্মীর এমন দায়িত্বজ্ঞানহীন ও ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।

স্থানীয় সচেতন মহল ও ভোক্তাদের মতে, শহরের ব্যস্ততম এলাকা চাষাঢ়ায় নামীদামী ব্র্যান্ডের আড়ালে এমন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং ক্রেতাদের সাথে অসৌজন্যমূলক আচরণ ভোক্তা অধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন। এ বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দ্রুত হস্তক্ষেপ ও নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

এ বিষয়ে চাষাঢ়া শাখার প্যারিস বাগেত কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে দায়িত্বশীল কারও মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর