1. admin@ajkarsongbad.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁ থানা পুলিশের অভিযানে বৈষম্যবিরোধী মামলার ৩ আসামিসহ গ্রেপ্তার-১৩ শামীম ওসমানের পরিত্যাক্ত বাড়িতে অগ্নিসংযোগ সোনারগাঁয়ে পৃথক স্থানে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকে দুর্বৃত্তদের আগুন এক বছরের সফল কর্মকাল শেষে বিদায় নিচ্ছেন সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাত নারায়ণগঞ্জ প্যারিস বাগেতের খাবারে চুল, প্রতিবাদ করায় বিক্রয়কর্মীর দায়সারা মন্তব্য সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পরিবেশ দূষনের দায়ে তাসনিম কেমিক্যাল কমপ্লেক্সের জরিমানা সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত সোনারগাঁয়ে ০.২৩ একর সরকারি জমি উদ্ধার; লাল নিশান ও সাইনবোর্ড স্থাপন সোনারগাঁয়ে ফয়েজ সরকারের নেতৃত্বে ফসলি জমি দখল করে বালু উত্তোলনের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

শামীম ওসমানের পরিত্যাক্ত বাড়িতে অগ্নিসংযোগ

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত
Oplus_131072

ষ্টাফ রিপোর্টারঃ-

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পরিত্যক্ত বাসভবনে অগ্নিসংযোগ ও বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার(১৯ নভেম্বর) রাতে ফতুল্লার জামতলা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতের দিকে হঠাৎ করেই ছাত্রদল নেতা রিফাতের নেতৃত্বে একদল নেতাকর্মী মিছিল নিয়ে ফতুল্লার জামতলায় অবস্থিত শামীম ওসমানের পরিত্যক্ত ডুপ্লেক্স বাড়িটির সামনে জড়ো হন। একপর্যায়ে তারা বাড়িটিতে আগুন ধরিয়ে দেন এবং সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের কোথাও কোনো ধরনের নাশকতার চেষ্টা করা হলে নিষিদ্ধ সংগঠনের কাউকে ছাড় দেওয়া হবে না। পরবর্তীতে স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, অগ্নিসংযোগের খবর পাওয়ার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

(উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর থেকেই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।)

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর