1. admin@ajkarsongbad.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাঞ্চনে সাংবাদিক কামাল দেওয়ানকে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ  সোনারগাঁয়ে কাভার্ডভ্যান উল্টে ট্রাকচালকের মৃত্যু, আহত সহকারী আড়াইহাজারে ৪ বাড়িতে ডাকাতি, মালামাল লুট বাস ও ট্রাকে অগ্নিসংযোগ এবং নাশকতার অভিযোগে সোনারগাঁয়ে পৃথক দুটি মামলা রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে  শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ সোনারগাঁ থানা পুলিশের অভিযানে বৈষম্যবিরোধী মামলার ৩ আসামিসহ গ্রেপ্তার-১৩ শামীম ওসমানের পরিত্যাক্ত বাড়িতে অগ্নিসংযোগ সোনারগাঁয়ে পৃথক স্থানে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকে দুর্বৃত্তদের আগুন এক বছরের সফল কর্মকাল শেষে বিদায় নিচ্ছেন সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাত নারায়ণগঞ্জ প্যারিস বাগেতের খাবারে চুল, প্রতিবাদ করায় বিক্রয়কর্মীর দায়সারা মন্তব্য

কাঞ্চনে সাংবাদিক কামাল দেওয়ানকে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ 

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৫২ বার পঠিত

ষ্টাফ রিপোর্টারঃ–

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে সাংবাদিক কামাল দেওয়ানকে মারধর, শ্বাসরোধ করে হত্যাচেষ্টা ও ইট দিয়ে আঘাতের চেষ্টাসহ প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চেরাগ আলী (৩৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাঞ্চন দক্ষিণ বাজার মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগকারী মো. কামাল হোসেন দেওয়ান (৪৮) দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি। পাশাপাশি তিনি কাঞ্চন বাজারে দেওয়ান ফার্মেসি নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবর দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে কাঞ্চন দক্ষিণ বাজার মসজিদ সংলগ্ন আঃ কুদ্দুসের খাবারের হোটেল ও বলাই বাবুর সেলুনের সামনে পাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় পূর্বশত্রুতার জের ধরে চেরাগ আলী তাঁর পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এর প্রতিবাদ করলে অভিযুক্ত ব্যক্তি ক্ষিপ্ত হয়ে কামাল দেওয়ানের গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এ সময় তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি ও লাথি মেরে নীলাফুলা জখম করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি ইট দিয়ে তাঁকে হত্যার চেষ্টা করেন। এ সময় প্রাণ বাঁচাতে কামাল দেওয়ান চিৎকার করলে পথচারীসহ আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকেন। পরে অভিযুক্ত ব্যক্তি তাঁকে রাস্তাঘাটে একা পেলে হত্যা করবেন বলে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনায় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করার পর কামাল দেওয়ান রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ  করবেন জানিয়েছেন।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর