1. admin@ajkarsongbad.com : admin :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে পূজামণ্ডপ পরিদর্শনে ডিসি পূজামণ্ডপ পরিদর্শন ও আইনশৃঙ্খলা মতবিনিময় সভায় ঢাকা বিভাগীয় কমিশনার শারদীয় দূর্গোৎসব উপলক্ষে অসহায়দের মাঝে সিআইপি বাবু অমল পোদ্দার এর শাড়ী বিতরণ  সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লীতে মার্কিন রাষ্ট্রদূত আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় প্রথম ও তৃতীয় স্থানে বাংলাদেশের তাইহান সোয়াদ সোনারগাঁয়ে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ডিসি ও এসপিকে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সম্মাননা সোনারগাঁয়ে পূজামণ্ডপ পরিদর্শনে এসিল্যান্ড মামুন সরকার সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব

পূজামণ্ডপ পরিদর্শন ও আইনশৃঙ্খলা মতবিনিময় সভায় ঢাকা বিভাগীয় কমিশনার

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পঠিত

ষ্টাফ রিপোর্টারঃ-

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ পুলিশ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন ঢাকা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার মো: মনিরুজ্জামান মিঞা।

সোমবার (১৯ অক্টোবর) বাংলাদেশ পুলিশের উদ্যোগে আয়োজিত ওই সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো: আলী হোসেন ফকির, বিপিএমসহ ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি)  মো: মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো: হাবিবুর রহমান পিপিএম।

সফরকালে বিভাগীয় কমিশনার নারায়ণগঞ্জ সদরের শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ ও আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং মণ্ডপের নিরাপত্তা, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উৎসবের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন ও মতবিনিময়কালে পূজামণ্ডপ এবং আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণ, গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জনাব মো: রায়হান কবির, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতিসহ সংশ্লিষ্ট প্রশাসন, পুলিশ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বক্তারা ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের চেতনায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর