1. admin@ajkarsongbad.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় প্রথম ও তৃতীয় স্থানে বাংলাদেশের তাইহান সোয়াদ সোনারগাঁয়ে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ডিসি ও এসপিকে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সম্মাননা সোনারগাঁয়ে পূজামণ্ডপ পরিদর্শনে এসিল্যান্ড মামুন সরকার সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শিশু ও মায়েদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ আড়াইহাজারে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার,স্ত্রী আটক ইয়াবা সেবনের দায়ে সোনারগাঁয়ে ২ জনের কারাদণ্ড

আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় প্রথম ও তৃতীয় স্থানে বাংলাদেশের তাইহান সোয়াদ

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার পঠিত
Oplus_131072

ষ্টাফ রিপোর্টারঃ-

সিঙ্গাপুরে আয়োজিত আন্তর্জাতিক ফিটনেস ও বডিবিল্ডিং প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করে বাংলাদেশকে প্রশংসায় ভূষিত করেন তাইহান তাবাসসির সোয়াদ।

রবিবার (১৮ অক্টোবর) দুপুরে ফিটনেস ইন্টারন্যাশনাল ফেডারেশন এর উদ্যোগে আয়োজিত ‘FIF World Imperial Cup 2026 সিঙ্গাপুরের ‘Festival Arts Theatre, Our Tampines Hub’-এ অনুষ্ঠিত হয়।

এসময় মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক মঞ্চে তাইহান সোয়াদ মর্যাদাপূর্ণ ‘Mr. Asia’ শিরোপার লড়াইয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে প্রশংসায় ভূষিত হন ।

বিশ্বের বিভিন্ন দেশের অ্যাথলেটদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রো বডিবিল্ডিং ৯০ কেজি বিভাগে স্বর্ণ পদক, নভিস বডিবিল্ডিং বিভাগে ব্রোঞ্জ পদক ও নভিস ক্লাসিক ফিজিক বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন এবং সার্টিফিকেট প্রদান করা হয়।

লাল-সবুজের পতাকা বিশ্বমঞ্চে উঁচিয়ে ধরার এই যাত্রায় দেশের ক্রীড়াপ্রেমীরা তাইহান সোয়াদের অভূতপূর্ব সাফল্য ও উজ্জ্বল অর্জন কামনা করেছেন। তাঁর এই অংশগ্রহণ বাংলাদেশের ফিটনেস ও বডিবিল্ডিং অঙ্গনের জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের।

তাইহান তাবাসসির সোয়াদের সাফল্যে তার পরিবার দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন, সেই সাথে আগামী ২৩ অক্টোবর সিঙ্গাপুর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন বলেও জানান।

তাইহান সোয়াদ সামাজিক সংগঠন ‘HWPL & BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর