1. admin@ajkarsongbad.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় প্রথম ও তৃতীয় স্থানে বাংলাদেশের তাইহান সোয়াদ সোনারগাঁয়ে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ডিসি ও এসপিকে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সম্মাননা সোনারগাঁয়ে পূজামণ্ডপ পরিদর্শনে এসিল্যান্ড মামুন সরকার সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শিশু ও মায়েদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ আড়াইহাজারে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার,স্ত্রী আটক ইয়াবা সেবনের দায়ে সোনারগাঁয়ে ২ জনের কারাদণ্ড

সোনারগাঁয়ে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

মার্জিয়া (১৯) নামে এক গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সোনারগাঁ পুলিশ।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ সোনারগাঁ পৌরসভার পুরান টিপুরদী এলাকার রফিকুল ইসলামের ভাড়া বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মার্জিয়া কিশোরগঞ্জ জেলার নিকলী থানার নোয়াপাড়া এলাকার মো. মজনু মিয়ার মেয়ে ও নেত্রকোনা জেলার মদন থানার খাগুরিয়া এলাকার আবুল মিয়ার ছেলে আশরাফুল এর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী আশরাফুলকে নিয়ে মার্জিয়া সোনারগাঁ পৌরসভার টিপুরদী এলাকায় রফিকুল ইসলামের টিনশেড বাড়ীতে বসবাস করতেন। মার্জিয়া স্থানীয় কেন্টাকি নিট কম্পোজিট লিমিটেডে শ্রমিক হিসেবে কাজ করতেন। তবে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য হতো। দুই দিন আগে বিকাশের টাকা নিয়েও কথা-কাটাকাটি হয়েছিল বলে জানা যায়।

নিহতের স্বামী আশরাফুল জানান, রাতে বাসায় ফিরে তিনি দরজা-জানালা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেলে তাৎক্ষণিক পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে মার্জিয়ার মরদেহ উদ্ধার করে।

এবিষয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মিন্টু মিয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর