1. admin@ajkarsongbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিসি-এসপির যৌথ মানবিক উদ্যোগ: পথচারী, ট্রাফিক ও শ্রমজীবীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ ফতুল্লায় গাঁজাসহ কোবরা বাহীনীর তিন সদস্য গ্রেফতার  সোনারগাঁয়ে দেশীয় তৈরি কেরু মদসহ গ্রেফতার-২ সোনারগাঁয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ,স্বামী-স্ত্রীসহ একই পরিবারের দগ্ধ-৪ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা ও সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান সোনারগাঁয়ে ইয়াবা ও হেরোইন উদ্ধার,গ্রেপ্তার-১৪  জনবল সংকটে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স “চিকিৎসা সেবা বঞ্চিত সেবাপ্রার্থীরা নাঃগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে এসপির মতবিনিময় 

সোনারগাঁয়ে দেশীয় তৈরি কেরু মদসহ গ্রেফতার-২

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৫১ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ছয় বোতল দেশীয় তৈরি কেরু মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ এন্ড ক্রাইমস) মো.তারিক আল মেহেদী।

এর আগে সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের উটমা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার  মোঃ হাবিবুর রহমান, পিপিএম এর নির্দেশে ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর তত্ত্বাবধানে সোমবার সন্ধায় সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মামুনুর রশিদের নেতৃত্বে জামপুর ইউনিয়নের উটমা এলাকায় অভিযান চালিয়ে মোঃ সুমন মিয়া (১৯) ও মোঃ সিয়াম হোসেন (২০) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ০৬ (ছয়) বোতল দেশীয় তৈরি কেরু মদ উদ্ধার করা হয়।

এবিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরো জানান,মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর