1. admin@ajkarsongbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিসি-এসপির যৌথ মানবিক উদ্যোগ: পথচারী, ট্রাফিক ও শ্রমজীবীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ ফতুল্লায় গাঁজাসহ কোবরা বাহীনীর তিন সদস্য গ্রেফতার  সোনারগাঁয়ে দেশীয় তৈরি কেরু মদসহ গ্রেফতার-২ সোনারগাঁয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ,স্বামী-স্ত্রীসহ একই পরিবারের দগ্ধ-৪ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা ও সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান সোনারগাঁয়ে ইয়াবা ও হেরোইন উদ্ধার,গ্রেপ্তার-১৪  জনবল সংকটে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স “চিকিৎসা সেবা বঞ্চিত সেবাপ্রার্থীরা নাঃগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে এসপির মতবিনিময় 

সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ,স্বামী-স্ত্রীসহ একই পরিবারের দগ্ধ-৪

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৫৮ বার পঠিত

মোঃ নুর নবী জনি 

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মধ্যরাতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজন গুরুতর দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে তাদেরকে।

শনিবার (১০ অক্টোবর) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার কাঁচপুরপ এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মো. শরিফ (৩৪), তার স্ত্রী রোজিনা (৩০), রোজিনার ভাই রিয়াজ (২২) ও মো. রনি (১৯)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, কাঁচপুর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চারজন আমাদের এখানে এসেছেন। তাদের মধ্যে রোজিনার শরীরের ৬০ শতাংশ, তার স্বামী শরিফের ৪০ শতাংশ, রিয়াজের ৪০ শতাংশ ও রনির শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে।

ডা. সুলতান মাহমুদ বলেন, আমরা জানতে পেরেছি গ্যাসলাইনে লিকেজ থেকে আগুনে তারা দগ্ধ হয়েছেন। দগ্ধ চারজনই একে অপরের আত্মীয়। সবার অবস্থা আশঙ্কাজনক।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর