1. admin@ajkarsongbad.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাঃগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে এসপির মতবিনিময়  উত্তর জাইদেরগাঁও মসজিদ নিয়ে ফেসবুকে ‘বিভ্রান্তিকর’ প্রচার, মুখ খুললেন শফিকুল ইসলাম নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন বিশ্ব বসতি দিবসে জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার : ডিসি সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার পাটজাত মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা সাংবাদিক শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই ডিবি পুলিশের হাতে আটক সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকিসিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকির অভিযোগ আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৪২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ-

নারায়ণগঞ্জ আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় ছমিরুন নেছা (৬০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ১৮ মাস বয়সী একটি শিশু গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার পর অটোরিকশাচালক রাসেলকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২রা অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা কাচারী বাজার-মানিকপুর সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ছমিরুন নেছা চৈতনকান্দা গ্রামের ইব্রাহীম মিয়ার স্ত্রী। আহত শিশু আতিয়া একই গ্রামের সেলিম মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে ছমিরুন নেছা ও শিশু আতিয়া চৈতনকান্দা কাচারী বাজার-মানিকপুর সড়কের হাবিবুর রহমানের বাড়ির কাছে রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি অটোরিকশা তাঁদের ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ছমিরুন নেছাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শিশু আতিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আটক অটোরিকশাচালক রাসেলের বাড়ি চৈতনকান্দা গ্রামে। তিনি মফিজ মোল্লার ছেলে। তাকে গোপালদী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।

খবর পেয়ে গোপালদী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির নিহত নারীর বাড়িতে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর