1. admin@ajkarsongbad.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় প্রথম ও তৃতীয় স্থানে বাংলাদেশের তাইহান সোয়াদ সোনারগাঁয়ে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ডিসি ও এসপিকে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সম্মাননা সোনারগাঁয়ে পূজামণ্ডপ পরিদর্শনে এসিল্যান্ড মামুন সরকার সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শিশু ও মায়েদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ আড়াইহাজারে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার,স্ত্রী আটক ইয়াবা সেবনের দায়ে সোনারগাঁয়ে ২ জনের কারাদণ্ড

সোনারগাঁয়ে পূজামণ্ডপ পরিদর্শনে এসিল্যান্ড মামুন সরকার

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মামুন সরকার।

শনিবার তিনি উপজেলার বিভিন্ন এলাকার পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, পূজার আয়োজন ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। সোনারগাঁ উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে ৩৮টি মন্দিরে এ বছর শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।

দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) এর কম্পিউটার অপারেটর আতাউর রহমানসহ সংশ্লিষ্ট মন্দিরের সভাপতি সম্পাদকসহ সুধীজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর