1. admin@ajkarsongbad.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় প্রথম ও তৃতীয় স্থানে বাংলাদেশের তাইহান সোয়াদ সোনারগাঁয়ে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ডিসি ও এসপিকে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সম্মাননা সোনারগাঁয়ে পূজামণ্ডপ পরিদর্শনে এসিল্যান্ড মামুন সরকার সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শিশু ও মায়েদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ আড়াইহাজারে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার,স্ত্রী আটক ইয়াবা সেবনের দায়ে সোনারগাঁয়ে ২ জনের কারাদণ্ড

ডিসি ও এসপিকে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সম্মাননা

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ-

কর্মদক্ষতা, সততা, সর্বোচ্চ দায়িত্ববোধ ও মানবিক নেতৃত্বে অপরাধ দমন, যানজট নিরসন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক পেলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোঃ রায়হান কবির ও পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।

রবিবার (১৮ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পৃথকভাবে তাঁদের হাতে এই সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেয় নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি।

সম্মাননা প্রদানকালে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু ও সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে সময়ের কন্ঠস্বরের  মোঃ সাদ্দাম হোসেন মুন্না খান, বিজয় টেলিভিশনের গাজী সোহেল, বাংলাদেশের খবরের আল-আমীন, মোঃ আসলাম, জসীমউদ্দীন, কাজী আনিসুল হক হীরা এবং শাহ আলম।

সম্মাননা স্মারক গ্রহণ করে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, এই সম্মাননা কেবল আমার একার নয়, এটি জেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নারায়ণগঞ্জের সর্বস্তরের সাধারণ জনগণের। জনগণের সেবা করাই আমাদের মূল ব্রত। মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ দমনে প্রশাসনের কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সাংবাদিকরা সমাজের দর্পণ উল্লেখ করে একটি নিরাপদ ও মানবিক নারায়ণগঞ্জ গড়তে তিনি সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ লেখনী ও সহযোগিতা কামনা করেন।

 

পৃথকভাবে সম্মাননা গ্রহণকালে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, এই অর্জন নারায়ণগঞ্জ জেলা পুলিশের প্রতিটি সদস্যের নিরলস পরিশ্রমের ফল। দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলার রাজনৈতিক, ব্যবসায়িক ও সামাজিক সংগঠনের ব্যাপক সহযোগিতা পেয়েছি। সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা পেলে নারায়ণগঞ্জকে সম্পূর্ণ মাদক ও কিশোর গ্যাংমুক্ত একটি শান্তিময় জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই ডিসি ও এসপি মহোদয় নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেভাবে কাজ করে যাচ্ছেন তা অত্যন্ত প্রশংসনীয়। মাদক ও কিশোর গ্যাং দমনসহ যানজট নিরসনে তাঁদের আন্তরিকতা ইতোমধ্যেই নারায়ণগঞ্জবাসীর ব্যাপক আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। তাঁদের এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপই জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে এই সম্মাননা প্রদান করা হলো।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর