1. admin@ajkarsongbad.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাঃগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে এসপির মতবিনিময়  উত্তর জাইদেরগাঁও মসজিদ নিয়ে ফেসবুকে ‘বিভ্রান্তিকর’ প্রচার, মুখ খুললেন শফিকুল ইসলাম নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন বিশ্ব বসতি দিবসে জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার : ডিসি সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার পাটজাত মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা সাংবাদিক শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই ডিবি পুলিশের হাতে আটক সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকিসিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকির অভিযোগ আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

রুপগঞ্জে আমের ক্যারেটের আড়ালে ফেনসিডিল পাচার,আটক-১

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১৪২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ-

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আমের ক্যারেটের আড়ালে পাচারের সময় ৩৭৭ বোতল ফেনসিডিলসহ মো. মমিন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

শুক্রবার সকালে র‍্যাব-১১র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, মাদকের একটি বড় চালান বহন করে একটি ট্রাক নারায়ণগঞ্জের দিকে আসছে—এমন সংবাদের ভিত্তিতে সকাল ৭টার দিকে রূপগঞ্জ থানার ঢাকা বাইপাস মহাসড়কের কেন্দুয়াপাড়া এলাকায় রূপসী বাংলা রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট স্থাপন করা হয়।

এ সময় সন্দেহজনক একটি ট্রাককে থামার সংকেত দিলে ট্রাক থেকে নেমে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে র‍্যাব সদস্যরা তাকে আটক করে।এসময় ট্রাকটিতে তল্লাশি চালিয়ে আমের ক্যারেটের ভেতরে বিশেষ কৌশলে রাখা ৩৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটককৃত মো. মমিন (৩০) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার কাঠাল চাঁদপুর এলাকার মো. নূরুল হকের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত মাদক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব ।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর