1. admin@ajkarsongbad.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাঃগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে এসপির মতবিনিময়  উত্তর জাইদেরগাঁও মসজিদ নিয়ে ফেসবুকে ‘বিভ্রান্তিকর’ প্রচার, মুখ খুললেন শফিকুল ইসলাম নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন বিশ্ব বসতি দিবসে জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার : ডিসি সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার পাটজাত মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা সাংবাদিক শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই ডিবি পুলিশের হাতে আটক সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকিসিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকির অভিযোগ আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-

নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট নিরসন ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশকে সহায়তার জন্য ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর ) বিকালে চাষাড়া মোড়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআই) এর যৌথ উদ্যোগে এ ভলান্টিয়ার কার্যক্রম পরিচালিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব।

স্বাগত বক্তব্য প্রদান করেন বিকেএমইএ ও এনসিসিআই-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মোরশেদ সারোয়ার সোহেল। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক কাউসার আহমেদ আশা এবং নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি।

এ সময় নারায়ণগঞ্জ বার অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, এনসিসিআই-এর পরিচালক আহমেদুর রহমান তনু, সোহেল আক্তার সোহান, সহ-সভাপতি আবু জাফর, পরিচালক মো. মজিবর রহমান, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, নারায়ণগঞ্জ একটি অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নগরী। এখানে যানজট একটি দীর্ঘদিনের সমস্যা, যা জনভোগান্তির পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডকেও ব্যাহত করে। শুধু পুলিশের পক্ষে এই সমস্যার সমাধান সম্ভব নয়, প্রয়োজন সম্মিলিত উদ্যোগ।

তিনি বলেন, “বিকেএমইএ ও এনসিসিআই-এর এই ২২ জন ট্রাফিক ভলান্টিয়ার আমাদের ট্রাফিক বিভাগের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। তারা শহরের গুরুত্বপূর্ণ মোড় ও ব্যস্ততম সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সহায়তা করবে। আমি বিশ্বাস করি, প্রশাসন, ব্যবসায়ী সম্প্রদায় ও জনগণের সমন্বিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জ শহরের যানজট পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটবে এবং নগরবাসী স্বস্তি পাবে। যানজটমুক্ত ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা জনগণের পাশে আছে।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর