1. admin@ajkarsongbad.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাঞ্চনে সাংবাদিক কামাল দেওয়ানকে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ  সোনারগাঁয়ে কাভার্ডভ্যান উল্টে ট্রাকচালকের মৃত্যু, আহত সহকারী আড়াইহাজারে ৪ বাড়িতে ডাকাতি, মালামাল লুট বাস ও ট্রাকে অগ্নিসংযোগ এবং নাশকতার অভিযোগে সোনারগাঁয়ে পৃথক দুটি মামলা রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে  শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ সোনারগাঁ থানা পুলিশের অভিযানে বৈষম্যবিরোধী মামলার ৩ আসামিসহ গ্রেপ্তার-১৩ শামীম ওসমানের পরিত্যাক্ত বাড়িতে অগ্নিসংযোগ সোনারগাঁয়ে পৃথক স্থানে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকে দুর্বৃত্তদের আগুন এক বছরের সফল কর্মকাল শেষে বিদায় নিচ্ছেন সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাত নারায়ণগঞ্জ প্যারিস বাগেতের খাবারে চুল, প্রতিবাদ করায় বিক্রয়কর্মীর দায়সারা মন্তব্য

সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-১

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২৪৪ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মাদক বিরোধী অভিযানে ২৫ পিস ইয়াবাসহ রবিউল ইসলাম (২২)নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগষ্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক।

এর আগে জেলা এসপি মিজানুর রহমান মুন্সির নির্দেশে সোনারাগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল বারিক এর তত্ত্বাবধানে বুধবার রাত ১০টার দিকে থানা এলাকার বৈদ্যের বাজার ইউনিয়ন এর অন্তর্গত সোনাময়ী সাকিনস্থ সোনাময়ী ব্রীজের উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ২৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।  গ্রেফতারকৃত রবিউল ইসলাম উপজেলার বৈদ্যোরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকার বাহাউদ্দিনের ছেলে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুহাম্মদ আব্দুল বারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ পিস ইয়াবাসহ রবিউল ইসলাম নামে এক মাদক কারবারিকে আটক করা হয়ে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি ।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর