1. admin@ajkarsongbad.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাঃগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে এসপির মতবিনিময়  উত্তর জাইদেরগাঁও মসজিদ নিয়ে ফেসবুকে ‘বিভ্রান্তিকর’ প্রচার, মুখ খুললেন শফিকুল ইসলাম নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন বিশ্ব বসতি দিবসে জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার : ডিসি সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার পাটজাত মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা সাংবাদিক শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই ডিবি পুলিশের হাতে আটক সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকিসিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকির অভিযোগ আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

পুলিশের হাত কামড়িয়ে হাতকড়াসহ পালানো আসামী ১০ ঘন্টা পর ফের গ্রেপ্তার 

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১০৭ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ–

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার হওয়া মো. রাজু মিয়া (২৫) নামে মাদক কারবারি পুলিশের হাতে কামড় দিয়ে হাতকরা সহ পালিয়ে যাওয়ার ১০ ঘন্টা ব্যবধানে পুনরায় তাকে গ্রেফতার করেছে পুলিশ এসময পুলিশের কাজে বাঁধা দেওয়ায় আক্তার হোসেন নামে তার সহোদর’কে গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার (২১আগস্ট) গ্রেফতারকৃত দুই সহোদর’কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে পুলিশের এক অভিযানে ৫০ পিস ইয়াবাসহ রাজুকে আটক করা হয় । তাকে আটকের পর হাতকড়া পড়িয়ে পুলিশ তদন্ত কেন্দ্রের দিকে নিয়ে যাওয়ার সময় তার পরিবারের সদস্য ও সহযোগীরা পুলিশের রাস্তা ঘিরে ধরে। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে সুযোগ পেয়ে আটক আসামি পুলিশের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যায়।

পালিয়ে যাওয়া ব্যক্তি মো. রাজু(৩০) জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামের প্রয়াত হোসেন আলীর ছেলে।

এ ঘটনার পর অভিযান চালিয়ে রাজুর বড় ভাই আক্তারকে (৪২) গ্রেপ্তার এবং ১০ ঘন্টা ব্যবধানে রাজুকেও আটক করে পুলিশ। এই ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর