1. admin@ajkarsongbad.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাঃগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে এসপির মতবিনিময়  উত্তর জাইদেরগাঁও মসজিদ নিয়ে ফেসবুকে ‘বিভ্রান্তিকর’ প্রচার, মুখ খুললেন শফিকুল ইসলাম নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন বিশ্ব বসতি দিবসে জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার : ডিসি সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার পাটজাত মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা সাংবাদিক শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই ডিবি পুলিশের হাতে আটক সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকিসিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকির অভিযোগ আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

পূর্ব শত্রুতার জেরে সোনারগাঁয়ে পুকুরে বিষ প্রয়োগ, ২লক্ষ টাকার মাছ ক্ষতি, প্রকাশ্যে হত্যার সহ মুর্গীর ফার্ম জ্বালিয়ে দেওয়ার হুমকি

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৩০ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি:-

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে খামারের সব মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে আপন চাচাতো ভাই দের বিরুদ্ধে । এ ঘটনায় খামার মালিকের প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে।

​উপজেলার সাদিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চোত্রাপাশা গ্রামে এ বর্বরোচিত ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত খামারটি প্রবাসী আজমাইল খন্দকারের একমাত্র ছেলে মোঃ শফিকুল ইসলামের ।
ক্ষতিগ্রস্ত সূত্রে জানা যায়, চোত্রাপাশা গ্রামে ওই পুকুরে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন শফিকুল ইসলাম । প্রতিদিনের মতো মাছের খাবার দাবার দেয়া শেষে রাতে খামার থেকে বাড়ি যান তিনি। পরদিন সকালে স্থানীয়রা পুকুরে রুই, তেলাপিয়া , সহ বিভিন্ন জাতের মরা মাছ ভেসে উঠতে দেখে তাকে খবর দেয় এলাকার লোকজন ।
খামার মালিক মোঃ শফিকুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে আয়নাল হক খন্দকার গং রাতের কোনো এক সময় পুকুরে বিষাক্ত কেমিক্যাল বা গ্যাস ট্যাবলেট প্রয়োগ করেছে। এতে পুকুরের ছোট-বড় সব মাছ মরে ভেসে উঠেছে, যার আনুমানিক মূল্য কয়েক প্রায় ২ লক্ষাধিক টাকা।
শফিকুল ইসলাম তার বাবা, মা ও বোন সাংবাদিকদের জানান তাদের দুই লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে, তাদের মুর্গির ফার্ম আগুনে পুরিয়ে দিবে এবং শফিকুল ইসলামকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন আয়নাল হক গঙ্গ।
এ ঘটনায় স্থানীয় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর