1. admin@ajkarsongbad.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাঃগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে এসপির মতবিনিময়  উত্তর জাইদেরগাঁও মসজিদ নিয়ে ফেসবুকে ‘বিভ্রান্তিকর’ প্রচার, মুখ খুললেন শফিকুল ইসলাম নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন বিশ্ব বসতি দিবসে জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার : ডিসি সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার পাটজাত মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা সাংবাদিক শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই ডিবি পুলিশের হাতে আটক সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকিসিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকির অভিযোগ আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় ৮ আসামি গ্রেপ্তার

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১২৩ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:-

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধর্ষণের চেষ্টা, পুলিশ অ্যাসল্ট, সিআর ও জিআর পরোয়ানাসহ বিভিন্ন মামলায় মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে পুলিশ অ্যাসল্ট মামলায় আবু বক্কর (১৮), মো. মানিক (২০) ও মো. আজিজুল ইসলাম (২৩) রয়েছেন।

এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মোস্তাক (৪৪), এজাহার মিয়া ও মো. শাহ আলী (৩২)কে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া অন্যান্য মামলার অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবরাত ওয়াজিব (২০) এবং ধর্ষণের চেষ্টা মামলায় মো. নুর হোসেন কাজী (৫৪)কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার আবু বক্কর সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনী বালুর মাঠ এলাকার বাসিন্দা। মো. মানিক সিদ্ধিরগঞ্জ কসাইপাড়া এলাকার বাসিন্দা এবং আজিজুল ইসলাম আটি ওয়াপদা কলোনী এলাকার বাসিন্দা।

অপরদিকে আবরাত ওয়াজিব কক্সবাজার সদর এলাকার বাসিন্দা হলেও বর্তমানে সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং ওয়াপদা কলোনীতে বসবাস করছিলেন। ধর্ষণের চেষ্টা মামলায় গ্রেপ্তার নুর হোসেন কাজী চাঁদপুরের হাইমচর উপজেলার বাসিন্দা এবং বর্তমানে সিদ্ধিরগঞ্জের গোদনাইল মধুঘর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

ওসি এমদাদুল হক আরো জানায়  জানিয়েছে, গ্রেপ্তার আটজনকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর