1. admin@ajkarsongbad.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাঃগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে এসপির মতবিনিময়  উত্তর জাইদেরগাঁও মসজিদ নিয়ে ফেসবুকে ‘বিভ্রান্তিকর’ প্রচার, মুখ খুললেন শফিকুল ইসলাম নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন বিশ্ব বসতি দিবসে জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার : ডিসি সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার পাটজাত মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা সাংবাদিক শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই ডিবি পুলিশের হাতে আটক সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকিসিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকির অভিযোগ আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

সোনারগাঁয়ে বিদ্যুৎ সাশ্রয়ে অভিযান

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১৫৬ বার পঠিত

মোঃ নুর নবী জনি

বিদ্যুৎ সাশ্রয় করতে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের বিভিন্ন এলাকা ও বিপণিবিতানে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

গতকাল শনিবার আনুমানিক রাত ৮টায় উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত এর নির্দেশে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার বিভিন্ন মার্কেটে পল্লী বিদ্যুৎ ও পুলিশের একটি করে টিমের সমন্বয়ে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।

এ সময় রাত ৮ টার মধ্যে মার্কেটসমূহ বন্ধ করা, ৭ টার মধ্যে আলোকিত বিলবোর্ড বন্ধ করণের জন্য সতর্কীকরণ করা হয়। বিভিন্ন মার্কেটের সমিতির প্রতিনিধিদের এ বিষয়ে সতর্ক করা হয় । তারা সরকারের সিদ্ধান্ত পালনে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান। প্রাথমিকভাবে এটি সতর্কতামূলক অভিযান ছিল বলে কাউকে জরিমানা করা হয়নি।

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করা হয়েছে। পাশাপাশি আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়, যাতে সবাই বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা মেনে চলেন। তারপরও যাঁরা এর ব্যত্যয় ঘটাবেন তাঁদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাথমিকভাবে আজ এটি সতর্কতামূলক অভিযান ছিল বলে কাউকে জরিমানা করা হয়নি। সামনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবেও বলে তিনি জানান।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর