1. admin@ajkarsongbad.com : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

নারায়ণগঞ্জের এসপি মিজানুর রহমানের বদলি, নতুন কর্মস্থল হাইওয়ে পুলিশ

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-

মাত্র সাড়ে আট মাসের মাথায় বদলি করা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে।

মঙ্গলবার (১২ আগস্ট) তাঁকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌফিক আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

মাত্র কয়েক মাসের নারায়ণগঞ্জে চাকরি কালীন সময়ে পুলিশে কুমিল্লা সিন্ডিকেট হিসেবে পরিচিতি লাভ করেন মিজানুর রহমান মুন্সী।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০২৫ সালের নভেম্বরে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার নিয়োগে লটারির ব্যবস্থা নেওয়া হয়েছিল।

সেই প্রক্রিয়ায় নারায়ণগঞ্জের দায়িত্ব পান মিজানুর রহমান মুন্সী। এর আগে তিনি পঞ্চগড়ের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

২৯ নভেম্বর ২০২৫ তিনি নারায়ণগঞ্জের এসপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দেন তিনি। তবে ব্যর্থতার চিত্র ছিল পুরো দায়িত্বকালীন সময়ে। বারবার পুলিশের উপর হামলা করে পুলিশের অস্ত্র ছিনিয়ে নেয়ার ঘটনায় ছিনতাইকারীদের দৌরাত্ম ছিলো মারাত্মক। একই সাথে মাদক ব্যবসায়ীদের হামলায় র‍্যাব ও পুলিশের হতাহতের ঘটনা অসংখ্য।

নারায়ণগঞ্জের সর্বত্র মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী ছাড়াও রাজনৈতিক পরিচয়ে অপরাধীদের দৌরাত্ম রয়েছে আতঙ্কের এক নাম। যা এখনো অনিয়ন্ত্রিত।

এছাড়াও তাঁর নেতৃত্বে অস্ত্র ও মাদক উদ্ধারের একাধিক অভিযান এবং আলোচিত মামলার আসামি গ্রেপ্তারের ঘটনাও সংবাদে এসেছে।

এপ্রিল মাসে ফতুল্লার আলোচিত ‘রেজ্জাক বাহিনী’র প্রধান ও তাঁর ছেলেকে ৫৩ রাউন্ড পিস্তলের গুলিসহ গ্রেপ্তারের তথ্যও তাঁর কার্যালয় থেকে জানানো হয়েছিল।

শুধু প্রশংসা নয়, দায়িত্ব পালনকালে বিভিন্ন মহলে তাঁকে ঘিরে বিতর্ক ও অসন্তোষের কথাও আলোচনায় এসেছে। ফলে তাঁর আকস্মিক বদলি নিয়ে এখন নারায়ণগঞ্জের পুলিশ প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

সবচেয়ে বড় প্রশ্ন—কেন মাত্র কয়েক মাসের ব্যবধানে নারায়ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ জেলার পুলিশ সুপারকে সরিয়ে দেওয়া হলো ?

এখন মূল নজর থাকবে তাঁর স্থলাভিষিক্ত কে হচ্ছেন এবং নতুন পুলিশ সুপার নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা ব্যবস্থায় কী ধরনের পরিবর্তন আনেন তার ওপর।

মিজানুর রহমান মুন্সীর নারায়ণগঞ্জে দায়িত্বকাল শেষ হওয়ার মধ্য দিয়ে একটি প্রশ্নও সামনে এসেছে—লটারির মাধ্যমে পাওয়া গুরুত্বপূর্ণ জেলার দায়িত্ব কি শেষ পর্যন্ত রাজনৈতিক-প্রশাসনিক বাস্তবতার কাছে টেকসই হলো না, নাকি এটি নিছকই প্রশাসনিক রদবদল ?

এই প্রশ্নের উত্তর মিলবে বদলির প্রজ্ঞাপনের পূর্ণাঙ্গ বিষয়বস্তু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্যে।।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর