1. admin@ajkarsongbad.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাঃগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে এসপির মতবিনিময়  উত্তর জাইদেরগাঁও মসজিদ নিয়ে ফেসবুকে ‘বিভ্রান্তিকর’ প্রচার, মুখ খুললেন শফিকুল ইসলাম নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন বিশ্ব বসতি দিবসে জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার : ডিসি সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার পাটজাত মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা সাংবাদিক শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই ডিবি পুলিশের হাতে আটক সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকিসিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকির অভিযোগ আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

টাকা নিয়ে আসো চেক নিয়ে যাও- সিভিল সার্জন ডাঃ মুশিউর রহমান 

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১২১ বার পঠিত

ষ্টাফ রিপোর্টারঃ-

নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের সিনিয়র ষ্টাফ নার্স প্রয়াত ফ্রানচিলিয়া গোমেজের পেনশন পাশ করে দিতে ঘুষ দাবী করে করেছিলেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডাঃ মুশিউর রহমান।প্রয়াত নার্স ফ্রানচিলিয়া গোমেজের পুত্র বিনয় দেউড়ী ও সিভিল সার্জনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে সর্বত্র সমালোচনা – আলোচনার সৃষ্টি হয়। অনেকে সিভিল সার্জন ও তার সহযোগীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী শাখাওয়াত হোসেন বকুলের হস্তক্ষেপ কামনা করেন।

 

জানা যায়,নারায়নগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ফ্রানচিলিয়া  গোমেজ ২০২১ সালের এপ্রিল মাসে চাকুরী থেকে অবসর নেন।

 

অবসর নেওয়ার পরে তার পেনশনের দাবি পরিশোধ করার জন্য সিভিল সার্জন ডাক্তার মুশিউর রহমান ও জেলা একাউন্টস অফিসার আনোয়ার হোসেনের শরণাপন্ন হন কিন্তু উভয়ে মোট অংকের টাকা ঘুষ দাবি করলে ফ্রানচিলুিয়া গোমেজ তার কষ্টের অর্জিত টাকা ঘুষ দিতে অপারগতা প্রকাশ করেন।

 

এতে করে সিভিল সার্জন ডাক্তার মুশিউর রহমান তার সহযোগী আমিনুল ইসলাম, ডিস্ট্রিক্ট একাউন্ট  অফিসার আনোয়ার  হোসেনের যোগসাযশে পেনশনের ফাইল তালাবন্দী করে রাখেন।পরে অর্থের অভাবে চিকিৎসা করতে না পেরে এক বছর আগে ফ্রানচিলিয়া গোমেজ মৃত্যুবরণ করেন।

৫ বছর অতিবাহিত হলেও ফ্রানচিলিয়া গোমেজের পরিবার আজো পেনশন পায়নি।

অপর দিকে সিভিল সার্জন ডাঃ মুশিউর রহমান ও ফ্রানচিলিয়া গোমেজের পুত্র বিনয় দেউড়ীর কথোপকথন কালে সিভিল সার্জন বলেন,টাকা নিয়ে আসো চেক নিয়ে যাও।বিভিন্ন জায়গায় যাচ্ছো সবাইকে টাকার কথা বলছো এটা কি ঠিক।

অডিও প্রকাশ হলে চতুদিকে তীব্র সমালোচনা – আলোচনা চলছে।

উল্লেখ্য সিভিল সার্জন একটি জেলায় ২ বছর থাকার নিয়ম থাকলেও ডাঃ মুশিউর রহমান রহস্যজনক কারনে নারায়ণগঞ্জে ৬ বছর যাবত রয়েছেন।এতে তিনি ও তার সহযোগীরা ক্ষমতার অপ ব্যবহার,দূর্নীতির মহাসাগরে নিমজ্জিত হলেও তাদের বিরুদ্ধে কেউ কোন ব্যবস্থা গ্রহন করেনি।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর