1. admin@ajkarsongbad.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহ নগরীর ২ নং ফাঁড়ির ইনচার্জ সেলিম মিয়ার বদলি, গুজবে কান না দেওয়ার আহ্বান তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় নবীনবরণ ও গুণীজন সংবর্ধনা রূপগঞ্জে ইয়াবা ও উইনসেরেক্সসহ নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার নারায়ণগঞ্জে ১৬০০ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ আটক-৪ রূপগঞ্জে কালো ধোঁয়ায় অতিষ্ঠ এলাকাবাসী, দুই স্টিল মিলকে ৩ লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী মামলার ৩ আসামিসহ গ্রেপ্তার ৯ সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পরিবেশ ছাড়পত্র না থাকায় ‘মা হাসপাতাল’-কে ২৫ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজনের কারাদণ্ড পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার-৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীসহ গ্রেফতার-৮

ময়মনসিংহ নগরীর ২ নং ফাঁড়ির ইনচার্জ সেলিম মিয়ার বদলি, গুজবে কান না দেওয়ার আহ্বান

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ-

ময়মনসিংহ নগরীর ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ সেলিম মিয়াকে ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে বদলি করা হয়েছে। গত ২৪ নভেম্বর বদলির আদেশ পাওয়ার পর ২৬ নভেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে পূর্বের কর্মস্থল থেকে প্রস্থান করেন।

এদিকে তাঁর বদলিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘পুলিশ লাইনে ক্লোজ’ করা হয়েছে বলে যে তথ্য ছড়ানো হচ্ছে, তা সঠিক নয় বলে দাবি করেছেন তিনি।

নিজের অবস্থান পরিষ্কার করে ইন্সপেক্টর মোহাম্মদ সেলিম মিয়া বলেন, “এটি একটি নিয়মিত বদলির আদেশ এবং আমার নতুন কর্মস্থল ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়। আমার বক্তব্য না জেনেই অনেকেই ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। আমি সরকারবিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নই।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যে বিভ্রান্ত না হয়ে প্রকৃত ঘটনা জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর