1. admin@ajkarsongbad.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে ১৬০০ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ আটক-৪ রূপগঞ্জে কালো ধোঁয়ায় অতিষ্ঠ এলাকাবাসী, দুই স্টিল মিলকে ৩ লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী মামলার ৩ আসামিসহ গ্রেপ্তার ৯ সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পরিবেশ ছাড়পত্র না থাকায় ‘মা হাসপাতাল’-কে ২৫ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজনের কারাদণ্ড পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার-৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীসহ গ্রেফতার-৮ জমি দখল ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে  রূপগঞ্জে কৃষকদের মানববন্ধন-বিক্ষোভ নারায়ণগঞ্জে জমি নিয়ে বিরোধ; বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো বসতঘর, থানায় মামলা ‘দেশ ছাড়তে হতে পারে’ বিএনপি নেতাকে উদ্দেশ্য করে শহীদুল্লাহ রাসেলের বিস্ফোরক স্ট্যাটাস

নারায়ণগঞ্জে ১৬০০ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ আটক-৪

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ–

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেটকারসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতদের মধ্যে সিদ্ধিরগঞ্জ বিহারী ক্যাম্পের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মো. রমজানও রয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে ডিবি ‘খ’ জোনের পরিদর্শক রেজাউল ইসলামের নেতৃত্বে একটি দল রাত সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের ওয়াটার ওয়ার্কস রোডে নিট কনসার্ন গার্মেন্টসের প্রধান ফটকের সামনে অভিযান চালায়। এ সময় ৬০০ পিস ইয়াবাসহ সুমিলপাড়া বিহারী ক্যাম্পের মো. রমজান (৩২) ও শান্ত (২২) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়।

একই দল রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো-গ ২৫-৩২২১) থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে গাড়িটি আটক করে এবং তল্লাশি চালিয়ে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় গাড়িতে থাকা ঢাকার খিলক্ষেত এলাকার মো. রাকিব (৩৪) ও গাজীপুরের কালিয়াকৈর এলাকার বাসিন্দা সোহেলকে (২৬) গ্রেপ্তার করা হয়।

অভিযানে সর্বমোট ১ হাজার ৬০০ পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর