1. admin@ajkarsongbad.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার-৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীসহ গ্রেফতার-৮ জমি দখল ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে  রূপগঞ্জে কৃষকদের মানববন্ধন-বিক্ষোভ নারায়ণগঞ্জে জমি নিয়ে বিরোধ; বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো বসতঘর, থানায় মামলা ‘দেশ ছাড়তে হতে পারে’ বিএনপি নেতাকে উদ্দেশ্য করে শহীদুল্লাহ রাসেলের বিস্ফোরক স্ট্যাটাস কাঞ্চনে সাংবাদিক কামাল দেওয়ানকে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ  সোনারগাঁয়ে কাভার্ডভ্যান উল্টে ট্রাকচালকের মৃত্যু, আহত সহকারী আড়াইহাজারে ৪ বাড়িতে ডাকাতি, মালামাল লুট বাস ও ট্রাকে অগ্নিসংযোগ এবং নাশকতার অভিযোগে সোনারগাঁয়ে পৃথক দুটি মামলা রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে  শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীসহ গ্রেফতার-৮

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতাকর্মীসহ বিভিন্ন অপরাধে মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতারকৃতরা হলেন— জামপুর ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক ও কোবাগা গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে আব্দুল জব্বার ভূইয়া (৪২), কাঁচপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সক্রিয় সদস্য ও সোনাপুর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে সজল (৩০), সোনারগাঁ থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও রতনপুর গ্রামের মৃত সোলাইমান বেপারীর ছেলে মোঃ আলমগীর হোসেন (৪৭) এবং সোনারগাঁ পৌরসভা ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও নয়ামটি গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে মোঃ নবীর হোসেন (৫০)।
এছাড়া মাদক সেবনের অভিযোগে মামরকপুর গ্রামের মৃত নুরুলের ছেলে মোঃ হানিফ (৪০) ও পঞ্চবটি গ্রামের জামালের ছেলে মোঃ আশরাফ (২১) কে গ্রেফতার করা হয়। চুরি মামলায় বরিশাল সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের লঞ্চঘাট এলাকার জাকির হাওলাদারের ছেলে মিজানুর হাওলাদার বাদশা (২৮) এবং ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে সোনারগাঁয়ের চৌধুরী গাঁও এলাকার মৃত ছিটু মোল্লার ছেলে গিয়াস উদ্দিন মোল্লাকে গ্রেফতার করে পুলিশ।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, বিশেষ অভিযানে গ্রেফতারকৃত আট আসামির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর