1. admin@ajkarsongbad.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজনের কারাদণ্ড পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার-৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীসহ গ্রেফতার-৮ জমি দখল ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে  রূপগঞ্জে কৃষকদের মানববন্ধন-বিক্ষোভ নারায়ণগঞ্জে জমি নিয়ে বিরোধ; বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো বসতঘর, থানায় মামলা ‘দেশ ছাড়তে হতে পারে’ বিএনপি নেতাকে উদ্দেশ্য করে শহীদুল্লাহ রাসেলের বিস্ফোরক স্ট্যাটাস কাঞ্চনে সাংবাদিক কামাল দেওয়ানকে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ  সোনারগাঁয়ে কাভার্ডভ্যান উল্টে ট্রাকচালকের মৃত্যু, আহত সহকারী আড়াইহাজারে ৪ বাড়িতে ডাকাতি, মালামাল লুট বাস ও ট্রাকে অগ্নিসংযোগ এবং নাশকতার অভিযোগে সোনারগাঁয়ে পৃথক দুটি মামলা

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজনের কারাদণ্ড

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

ষ্টাফ রিপোর্টারঃ-

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকদ্রব্যের ব্যবহার, সংরক্ষণ ও সেবনের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৫ নভেম্বর) পরিচালিত এই অভিযানে মাদক সংক্রান্ত অপরাধে জড়িত থাকার দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আব্দুল্লাহ-বিন-শফিক এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকদ্রব্যের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভয়াবহ ক্ষতির কারণ। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। মাদকের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর