1. admin@ajkarsongbad.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাঞ্চনে সাংবাদিক কামাল দেওয়ানকে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ  সোনারগাঁয়ে কাভার্ডভ্যান উল্টে ট্রাকচালকের মৃত্যু, আহত সহকারী আড়াইহাজারে ৪ বাড়িতে ডাকাতি, মালামাল লুট বাস ও ট্রাকে অগ্নিসংযোগ এবং নাশকতার অভিযোগে সোনারগাঁয়ে পৃথক দুটি মামলা রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে  শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ সোনারগাঁ থানা পুলিশের অভিযানে বৈষম্যবিরোধী মামলার ৩ আসামিসহ গ্রেপ্তার-১৩ শামীম ওসমানের পরিত্যাক্ত বাড়িতে অগ্নিসংযোগ সোনারগাঁয়ে পৃথক স্থানে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকে দুর্বৃত্তদের আগুন এক বছরের সফল কর্মকাল শেষে বিদায় নিচ্ছেন সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাত নারায়ণগঞ্জ প্যারিস বাগেতের খাবারে চুল, প্রতিবাদ করায় বিক্রয়কর্মীর দায়সারা মন্তব্য

সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান,৩ প্রতিষ্ঠানকে ছয় লক্ষ টাকা জরিমানা 

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২২৪ বার পঠিত
oplus_0

মোঃ নুর নবী জনিঃ-

নির্ধারিত স্বাস্থ্যসম্মত পরিবেশ সংরক্ষণ ও প্রক্রিয়া নীতি অনুসরণ না করে খাদ্য প্রস্তুতের দায়ে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকার বৈশাখী ও শিকদার ডাইন নামে ২টি রেস্টুরেন্ট এবং ইঁশাখা মিষ্টি ঘর নামে অপর একটি প্রতিষ্ঠানকে ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১১ আগষ্ট) দুপুরে সোনারগাঁ কাঁচপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম এর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য আইনে এ জরিমানা করে পরে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

 

অভিযানে রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, মজুত ও বিক্রিতে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দিক নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে সার্বিক সহায়তায় ছিলেন, পেশকার মোঃ বায়েজিদ, স্যানেটারী ইন্সপেক্টর মোশাররফ হোসেন ও সোনারগাঁ থানা পুলিশের একটি টিম।

এসময় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন,নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে আজ মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। স্বাস্থ্যসম্মত পরিবেশ সংরক্ষণ ও প্রক্রিয়া নীতি অনুসরণ না করায় ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে তাদেরকে বিভিন্ন সরকারি বিধি অনুযায়ী ৬ লক্ষ টাকা অর্থদন্ড দেয়া হয়। ভবিষ্যতেও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর