1. admin@ajkarsongbad.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাঞ্চনে সাংবাদিক কামাল দেওয়ানকে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ  সোনারগাঁয়ে কাভার্ডভ্যান উল্টে ট্রাকচালকের মৃত্যু, আহত সহকারী আড়াইহাজারে ৪ বাড়িতে ডাকাতি, মালামাল লুট বাস ও ট্রাকে অগ্নিসংযোগ এবং নাশকতার অভিযোগে সোনারগাঁয়ে পৃথক দুটি মামলা রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে  শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ সোনারগাঁ থানা পুলিশের অভিযানে বৈষম্যবিরোধী মামলার ৩ আসামিসহ গ্রেপ্তার-১৩ শামীম ওসমানের পরিত্যাক্ত বাড়িতে অগ্নিসংযোগ সোনারগাঁয়ে পৃথক স্থানে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকে দুর্বৃত্তদের আগুন এক বছরের সফল কর্মকাল শেষে বিদায় নিচ্ছেন সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাত নারায়ণগঞ্জ প্যারিস বাগেতের খাবারে চুল, প্রতিবাদ করায় বিক্রয়কর্মীর দায়সারা মন্তব্য

রূপগঞ্জে পিকনিক ট্রলারে মাদক ও নারী নিয়ে অসামাজিক কর্মকান্ড, ইউপি সদস্যসহ আটক-২০ 

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৬৮ বার পঠিত

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ-

নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীতে পিকনিকের নামে ট্রলার ভাসিয়ে  মাদক ও নারী নিয়ে ফূর্তির সময় মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বারসহ ২০ জন নারী পুরুষকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা  পুলিশ।

 ৯ আগষ্ট রবিবার রাত ৮ টার দিকে কাঞ্চন ব্রিজ এলাকায় শীতলক্ষ্যা নদী  থেকে ট্রলার নৌ পুলিশের সহায়তায় রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মুড়াপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার মানিক মিয়া,  পাড়াগাঁয়ের বাদল মিয়ার ছেলে  শাহাদাত হোসেন সেলিম, মুড়াপাড়ার রনি, রাসেল মিয়া, জামাল পুরের সুমন খান, মত্তুজাবাদের জাহাঙ্গীর, মঙ্গলখালীর আলমগীর, নৃত্যশিল্পি চুমকি, আঁখি, রিয়া, কারিমা, জান্নাত,স্বপ্নাসহ মোট ২০ জন।

রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাহউদ্দিন বলেন,  গোঁপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শীতলক্ষ্যা নদীতে পিকনিকের নামে অসামাজিক কাজে লিপ্ত হয়ে  মাদক নিয়ে ফূর্তি করছিলো।

এসময় ট্রলার থেকে বিপুল পরিমাণ বিদেশী মদের বোতল,  বিয়ার, জুয়ার সরঞ্জাম তাসকার্ড, নৃত্যশিল্পি পরিচয়ে অসামাজিক কাজে দেহ ব্যবসার অভিযোগে ৭ জন নারীকে গ্রেফতার করে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের কাছে ভ্রাম্যমান আদালতে প্রেরণ করি। সেখানে ধৃতদের বিভিন্ন মেয়াদে দন্ড প্রদান করেন তিনি।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর