1. admin@ajkarsongbad.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাঃগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে এসপির মতবিনিময়  উত্তর জাইদেরগাঁও মসজিদ নিয়ে ফেসবুকে ‘বিভ্রান্তিকর’ প্রচার, মুখ খুললেন শফিকুল ইসলাম নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন বিশ্ব বসতি দিবসে জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার : ডিসি সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার পাটজাত মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা সাংবাদিক শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই ডিবি পুলিশের হাতে আটক সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকিসিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকির অভিযোগ আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

সাংবাদিক শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৪২ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধিঃ-

সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ  সম্পাদক ও বাংলাটিভির বন্দর ও সোনারগাঁও প্রতিনিধি হাজী মো. শফিকুল ইসলাম অত্যান্ত সৎ পরোপকারী সাংবাদিক হিসেবে সবার কাছে পরিচিত। তিনি অত্যন্ত সুনামের সঙ্গে তার নিজ গ্রামে উত্তর জাইদেরগাঁও জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। মসজিদটির উন্নয়নে তিনি তার বাবা-মায়ের নামে ১০ লাখ এবং তার ভাই-বোনেরা আরো ৪ লাখ টাকা মোট ১৪ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়ার পরিকল্পনা করেছেন। কিন্তু এরই মধ্যে একটি চক্র শফিকুলকে কিছু না জানিয়ে এবং তাকে বাদ দিয়ে রাতারাতি একটি পকেট কমিটি গঠন করে।

তাদের এই কমিটি-টি হালাল করতে দুয়েকটি নামসর্বস্ব পত্রিকায় সাংবাদিক শফিকুল ইসলামের বিরুদ্ধে মসজিদের অর্থ আত্মসাতের মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত খবর প্রকাশ করা হয়েছে, আমরা এর তার তী্ব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

শফিকুল ইসলাম মসজিদের টাকা আত্মসাত তো দূরের কথা, আমাদের জানা মতে তিনি একাধিকবার সমজিদের উন্নয়নে নিজের অর্থ দান করেছেন।  তাছাড়া  সোনারগাঁওয়ে একাধিক মার্কেটে তার বেশ কয়েকটি দোকান আছে এবং তার ছেলে বিদেশ থেকেও টাকা পাঠায়। অতএব, তার বিরুদ্ধে মসজিদের অর্থ আত্মসাৎ ও জায়গা দখল  যে অভিযোগ করা হয়েছে, তা একেবারেই ভিত্তিহীন। আমরা তার সর্বাঙ্গীন মঙ্গল ও সাফল্য কামনা করি।

প্রতিবাদটি সহকারে সবাইকে যার যার আইডি থেকে পোস্ট করার জন্য অনুরোধ করা হইল।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর