সোনারগাঁ প্রতিনিধিঃ-
সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাটিভির বন্দর ও সোনারগাঁও প্রতিনিধি হাজী মো. শফিকুল ইসলাম অত্যান্ত সৎ পরোপকারী সাংবাদিক হিসেবে সবার কাছে পরিচিত। তিনি অত্যন্ত সুনামের সঙ্গে তার নিজ গ্রামে উত্তর জাইদেরগাঁও জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। মসজিদটির উন্নয়নে তিনি তার বাবা-মায়ের নামে ১০ লাখ এবং তার ভাই-বোনেরা আরো ৪ লাখ টাকা মোট ১৪ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়ার পরিকল্পনা করেছেন। কিন্তু এরই মধ্যে একটি চক্র শফিকুলকে কিছু না জানিয়ে এবং তাকে বাদ দিয়ে রাতারাতি একটি পকেট কমিটি গঠন করে।
তাদের এই কমিটি-টি হালাল করতে দুয়েকটি নামসর্বস্ব পত্রিকায় সাংবাদিক শফিকুল ইসলামের বিরুদ্ধে মসজিদের অর্থ আত্মসাতের মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত খবর প্রকাশ করা হয়েছে, আমরা এর তার তী্ব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
শফিকুল ইসলাম মসজিদের টাকা আত্মসাত তো দূরের কথা, আমাদের জানা মতে তিনি একাধিকবার সমজিদের উন্নয়নে নিজের অর্থ দান করেছেন। তাছাড়া সোনারগাঁওয়ে একাধিক মার্কেটে তার বেশ কয়েকটি দোকান আছে এবং তার ছেলে বিদেশ থেকেও টাকা পাঠায়। অতএব, তার বিরুদ্ধে মসজিদের অর্থ আত্মসাৎ ও জায়গা দখল যে অভিযোগ করা হয়েছে, তা একেবারেই ভিত্তিহীন। আমরা তার সর্বাঙ্গীন মঙ্গল ও সাফল্য কামনা করি।
প্রতিবাদটি সহকারে সবাইকে যার যার আইডি থেকে পোস্ট করার জন্য অনুরোধ করা হইল।