1. admin@ajkarsongbad.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাঃগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে এসপির মতবিনিময়  উত্তর জাইদেরগাঁও মসজিদ নিয়ে ফেসবুকে ‘বিভ্রান্তিকর’ প্রচার, মুখ খুললেন শফিকুল ইসলাম নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন বিশ্ব বসতি দিবসে জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার : ডিসি সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার পাটজাত মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা সাংবাদিক শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই ডিবি পুলিশের হাতে আটক সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকিসিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকির অভিযোগ আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণের দায়ে ৪ প্রতিষ্ঠানের জরিমানা 

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৯৪ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজারে মেয়াদ উত্তীর্ণ,অনুমোদনহীন, অনিরাপদ খাদ্য ও পণ্য মূল্য সংরক্ষণ এবং বিক্রির দায়ে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার(২৭ আগষ্ট)  বিকেলে উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাতের নির্দেশে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবসায়ীদের সতর্ক করেন এবং জরিমানা আদায় করেন।

এসময় মূল্য তালিকা না থাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ টি মামলায় ৮০০০ টাকা অর্থদণ্ড দিয়ে আদায় করা হয়।

অভিযানকালে সহায়তা করেন, উপজেলা সহকারী কমিশনার ভূমির কম্পিউটার অপারেটর আতাউর রহমানসহ সোনারগাঁ থানা পুলিশের একটি টিম।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার বলেন, মেয়াদ উত্তীর্ণ, অনুমোদনহীন, অনিরাপদ খাদ্য ও পণ্য সংরক্ষণ এবং বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। তবে ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর