1. admin@ajkarsongbad.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাঞ্চনে সাংবাদিক কামাল দেওয়ানকে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ  সোনারগাঁয়ে কাভার্ডভ্যান উল্টে ট্রাকচালকের মৃত্যু, আহত সহকারী আড়াইহাজারে ৪ বাড়িতে ডাকাতি, মালামাল লুট বাস ও ট্রাকে অগ্নিসংযোগ এবং নাশকতার অভিযোগে সোনারগাঁয়ে পৃথক দুটি মামলা রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে  শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ সোনারগাঁ থানা পুলিশের অভিযানে বৈষম্যবিরোধী মামলার ৩ আসামিসহ গ্রেপ্তার-১৩ শামীম ওসমানের পরিত্যাক্ত বাড়িতে অগ্নিসংযোগ সোনারগাঁয়ে পৃথক স্থানে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকে দুর্বৃত্তদের আগুন এক বছরের সফল কর্মকাল শেষে বিদায় নিচ্ছেন সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাত নারায়ণগঞ্জ প্যারিস বাগেতের খাবারে চুল, প্রতিবাদ করায় বিক্রয়কর্মীর দায়সারা মন্তব্য

সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় ৮ আসামি গ্রেপ্তার

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১৬৯ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:-

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধর্ষণের চেষ্টা, পুলিশ অ্যাসল্ট, সিআর ও জিআর পরোয়ানাসহ বিভিন্ন মামলায় মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে পুলিশ অ্যাসল্ট মামলায় আবু বক্কর (১৮), মো. মানিক (২০) ও মো. আজিজুল ইসলাম (২৩) রয়েছেন।

এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মোস্তাক (৪৪), এজাহার মিয়া ও মো. শাহ আলী (৩২)কে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া অন্যান্য মামলার অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবরাত ওয়াজিব (২০) এবং ধর্ষণের চেষ্টা মামলায় মো. নুর হোসেন কাজী (৫৪)কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার আবু বক্কর সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনী বালুর মাঠ এলাকার বাসিন্দা। মো. মানিক সিদ্ধিরগঞ্জ কসাইপাড়া এলাকার বাসিন্দা এবং আজিজুল ইসলাম আটি ওয়াপদা কলোনী এলাকার বাসিন্দা।

অপরদিকে আবরাত ওয়াজিব কক্সবাজার সদর এলাকার বাসিন্দা হলেও বর্তমানে সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং ওয়াপদা কলোনীতে বসবাস করছিলেন। ধর্ষণের চেষ্টা মামলায় গ্রেপ্তার নুর হোসেন কাজী চাঁদপুরের হাইমচর উপজেলার বাসিন্দা এবং বর্তমানে সিদ্ধিরগঞ্জের গোদনাইল মধুঘর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

ওসি এমদাদুল হক আরো জানায়  জানিয়েছে, গ্রেপ্তার আটজনকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর