1. admin@ajkarsongbad.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাঃগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে এসপির মতবিনিময়  উত্তর জাইদেরগাঁও মসজিদ নিয়ে ফেসবুকে ‘বিভ্রান্তিকর’ প্রচার, মুখ খুললেন শফিকুল ইসলাম নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন বিশ্ব বসতি দিবসে জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার : ডিসি সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার পাটজাত মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা সাংবাদিক শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই ডিবি পুলিশের হাতে আটক সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকিসিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকির অভিযোগ আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

রূপগঞ্জে র‍্যাবের অভিযানে বিদেশি মদ ও গাঁজা উদ্ধার, আটক-১

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৯৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক-

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ১০২ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-১১।
এ সময় মো. ইয়াছিন (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) রাত দেড়টার দিকে জেলার রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ লেফটেন্যান্ট কমান্ডার সিপিএসসি বিসিজিএম নাঈম উল হক জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ১০২ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজাসহ মো. ইয়াছিনকে আটক করা হয়। তিনি চাঁদপুরের মতলব দক্ষিণ থানার দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা এলাকার কামাল মিয়ার ছেলে।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াছিন একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন বলে জানানো হয়েছে। র‍্যাবের দাবি, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

র‍্যাব-১১ আরও জানায়, মাদক নির্মূল ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় তাদের অভিযান অব্যাহত রয়েছে।

আটক ইয়াছিনের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর