1. admin@ajkarsongbad.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাঃগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে এসপির মতবিনিময়  উত্তর জাইদেরগাঁও মসজিদ নিয়ে ফেসবুকে ‘বিভ্রান্তিকর’ প্রচার, মুখ খুললেন শফিকুল ইসলাম নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন বিশ্ব বসতি দিবসে জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার : ডিসি সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার পাটজাত মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা সাংবাদিক শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই ডিবি পুলিশের হাতে আটক সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকিসিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকির অভিযোগ আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার-৩

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১১৭ বার পঠিত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ- 

নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় গত ১৩আগষ্ট বৃহস্পতিবার রাতে দেবর আলাল মিয়ার (৪৫) হামলায় ভাবী নাসিমা বেগম (৪২) নিহত হয়েছে। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। এঘটনায় দেবর আলাল মিয়া (৪৫), আলাল মিয়ার স্ত্রী জোৎস্না বেগম (৪০) ও তাদের মেয়ের জামাই শাকিল মিয়াকে (২৫) গ্রেফতার করা হয়েছে। নিহত নাসিমা বেগমের স্বামীর নাম বাবুল মীর। তাদের সংসারে তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে।

পুলিশ জানায়, রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকার জালাল মিজির ছেলে আলাল মিয়া ও তার বড় ভাই বাবুল মীরের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

এ বিরোধকে কেন্দ্র করে গত ১৩আগষ্ট বৃহস্পতিবার রাতে বাবুল মীরের স্ত্রী নাসিমা বেগমের সাথে দেবর আলাল মিয়ার তর্ক বিতর্ক ও বাকবিতন্ডা হয়। পরে তাদের মধ্যে ধাক্কাধাক্কি ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। একপর্যায়ে আলাল মিয়া, তার স্ত্রী জোৎস্না বেগম ও মেয়ের জামাই শাকিল মিয়া লোহার রড, এসএস পাইপ দিয়ে নাসিমা বেগমের উপর উপর্যুপরি হামলা চালায়। এসময় নাসিমা বেগম অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় নাসিমা বেগমের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে নাসিমা বেগমকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা নাসিমা বেগমকে  মৃত ঘোষণা করেন। এঘটনায় পাঁচ  জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, আমলাবো এলাকায় দেবর ভাবীর হামলার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর